1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

হেফাজত নেতা সাবেক এমপি শাহীনুর গ্রেফতার

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ মে, ২০২১, ১.১৩ পিএম
  • ২১৭ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
হেফাজতে ইসলামের সদ্যবিলুপ্ত কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য শাহীনুর পাশা চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে সিলেট নগরীর বনকলাপাড়াস্থ আব্বাসী জামে মসজিদ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল।
শাহীনুর পাশাকে গ্রেপ্তারের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের এক কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা তাৎক্ষণিক জানান, ‘ঢাকা থেকে আসা সিআইডির একটি দল তাকে গ্রেপ্তার করেছে। রাতেই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হবে।’
পুলিশ সূত্র জানিয়েছে, ২০১৩ সালের হেফাজতের সহিংসতাসহ শাহীনুর পাশার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও তাণ্ডবের ঘটনায় হেফাজতের নেতাদের গ্রেপ্তারের মধ্যে তাকেও গ্রেপ্তার করা হলো। তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায়নি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!