1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

অনিয়ম দুর্নীতি করে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

  • আপডেট টাইম :: বুধবার, ৫ মে, ২০২১, ১০.৪৬ পিএম
  • ২৭৮ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি ::
সুনামগঞ্জের দিরাই উপজেলায় কাবিটার দ্বিতীয় পর্যায়ের একটি প্রকল্পে অনিয়মের লিখিত অভিযোগ পাওয়া গেছে। ওই প্রকল্পের অধীন কাঁচারাস্তা সংস্কার ও মাটি ভরাট কাজ করার কিছুদিনের মধ্যেই সামান্য বৃষ্টিপাতে আগের অবস্থায় ফিরে এসে চলাচলের অযোগ্য হয়ে পরেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। প্রকল্প সভাপতির বিরুদ্ধে দায়সারা কাজ করে বরাদ্দের সমুদয় টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ওই অনিয়মের বিষয়ে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দা রিনা তালুকদার।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ডে চলতি ২০২০-২১ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কাবিটা প্রকল্পের আওতায় ওয়ার্ডের টংগর গ্রামের দুদু মিয়ার বাড়ি হইতে আবু সৈয়দ মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তায় মাটি ভরাট ও সংস্কারের জন্য ২লক্ষ ৮০হাজার টাকার প্রকল্পের কাজ শুরু হয়। প্রকল্প সভাপতি ইউপি সদস্য ফুলকাছ মিয়া ওয়ার্ক অর্ডার না মেনে নানা অনিয়মের মাধ্যমে সামান্য কাজ করিয়ে প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। প্রকল্পের কাজ শেষ হওয়ার কিছুদিন না যেতেই বৃষ্টির পানি জমে কাদা-পানিতে রাস্তাটি আবারও বেহাল অবস্থায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। টংগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, স্থানীয় ২টি মাদ্রাসা ও গ্রামবাসীর চলাচলের একমাত্র সড়কটির কাজে অনিয়মের সুষ্ঠু তদন্ত দাবী করেছেন স্থানীয় লোকজন।
তবে প্রকল্প সভাপতি ও ইউপি সদস্য ফুলকাছ মিয়া দাবি করছেন তার প্রকল্পে কোন অনিয়ম হয়নি। যথাযথ কাজ করেছেন তিনি।
এ ব্যাপারে জানতে দিরাই উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুনের মোবাইল ফোনে একাধিক কল করলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!