1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

ব্যাংকে লেনদেনের সময় বাড়ল

  • আপডেট টাইম :: বুধবার, ৫ মে, ২০২১, ৬.১৬ পিএম
  • ২৪৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
মহামারীর বিস্তার ঠেকানোর বিধিনিষিধের চলার মধ্যে ঈদের আগে ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেনের সময় আগের চেয়ে এক ঘণ্টা বাড়ানো হয়েছে।

চলমান লকডাউনের মধ্যে ব্যাংকে এখন থেকে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন চলবে বলে বুধবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে।
অন্যদিকে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, পুঁজিবাজারে লেনদেন বেলা দেড়টা পর্যন্ত চলবে। পুঁজিবাজার মঙ্গলবার পর্যন্ত খোলা থাকছিল সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। অন্যদিকে ব্যাংকে লেনদেন চলছিল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হু হু করে বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল সরকার নানা বিধি-নিষেধ আরোপের পর ব্যাংক লেনদেনের সময় কয়েক দফায় বদলেছে।

১৪ এপ্রিল সর্বাত্মক লকডাউন জারির পর থেকে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলছিল।

ঈদের আগে ব্যাংকে লেনদেনের ভিড় বাড়ার সম্ভাবনা থেকে লেনদেনের সময় বাড়ান হল।

এখন লেনদেন ২টা পর্যন্ত হলেও আনুষঙ্গিক কাজের জন্য সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকবে ব্যাংক।

ঈদের ছুটির মধ্যে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থল এলাকায় অবস্থান করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

সংক্রমণ ছড়ানো ঠেকাতে এবার ঈদের সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরও কর্মস্থল এলাকায় থাকতে বলা হয়েছে।

ঈদের আগে শিল্পে কর্মরতদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধায় এবং রপ্তানি বাণিজ্য অব্যাহত রাখতে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে পোশাক শিল্প এলাকার ব্যাংকের শাখাগুলো ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ স্বাস্থ্যবিধি মেনে ১০ মে থেকে ১৩ মে পর্যন্ত খোলা রাখার নির্দেশনাও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!