1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

হোয়াইট হাউস ছেড়েছেন ট্রাম্প

  • আপডেট টাইম :: বুধবার, ২০ জানুয়ারী, ২০২১, ৮.০৩ পিএম
  • ২৮১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প স্ত্রী মেলানিয়াকে নিয়ে হোয়াইট হাউজ ছেড়েছেন। বিবিসি জানায়, বুধবার ভোরে মেরিন ওয়ান হেলিকপ্টারে করে হোয়াইট হাউজ ছাড়েন তিনি। তবে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠান তিনি থাকছেন না।

নিজের বিদায় অনুষ্ঠানও ওয়াশিংটন ডিসি তে নয় বরং মেরিল্যান্ডের অ্যান্ড্রুস বিমান ঘাঁটিতে আয়োজন করেছেন। মেরিন ওয়ানে করে সেখানেই রওয়ানা হয়েছেন ট্রাম্প। ট্রাম্পের বিদায় অনুষ্ঠান কখন শুরু হবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানায় বিবিসি। তবে অতিথিদের স্থানীয় সময় সকাল সোয়া ৭টায় (জিএমটি ১২:১৫) উপস্থিত থাকতে বলা হয়েছে।
ট্রাম্প না থাকলেও তার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স নতুন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তাই সংগত কারণে, প্রেসিডেন্ট ট্রাম্পের বিদায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না পেন্স।
যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী স্থানীয় সময় বুধবার দুপুর ১২টায় নতুন প্রেসিডেন্ট শপথ বাক্য পাঠ করবেন এবং পুরান প্রেসিডেন্টের মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যাবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!