1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

হাওর রক্ষা বাঁধ সঠিক সময়ে সম্পন্ন হবে: এমপি রতন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১, ৫.২২ পিএম
  • ২৮৪ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আওয়ামীলীগের নেতা কর্মীদের নিয়ে উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি করুনা সিন্ধু তালুবদার, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশরাফু্জ্জামান, আওয়ামীলীগ নেতা মো. জহিরুল হক তালুকদার, আসাদ আল আজাদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, ইউপি চেয়ারম্যান মো. রজব আলী, মো. দুলাল মিয়া, অসীম চন্দ্র তালুকদার, মধ্যনগর বণিক সমিতির সভাপতি অমরেশ রায় চৌধুরী, ধর্মপাশা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন প্রমূখ। প্রধান অতিথি এমপি রতন বলেন, হাওরের উন্নয়ন নিয়ে চিন্তা করেন, বিশ্বনেত্রী শেখ হাসিনা। তিনি হাওরের ব্যাপক উন্নয়ন করেছেন আরও উন্নয়ন হবে ইনশাল্লাহু। তিনি নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলেন, বন্যায় অনেক রাস্তা ঘাট ভেঙ্গে গিয়েছে, সেই সব রাস্তার কাজ সহ, হাওর রক্ষা বাঁধ সঠিক সময়ে সম্পন্ন করা হবে। কোন অপশক্তি উন্নয়নকে বাঁধা গ্রস্থ করে রাখতে পারবেনা। মজিব শত বর্ষের প্রতি শ্রদ্ধা জানিয়ে উন্নয়ন অব্যাহত থাকবে বলে আশাবাদ প্রকাশ করেন। ##

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!