1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সুনামগঞ্জের হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ শুরু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০, ১০.১৯ পিএম
  • ২৭৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও মেরামত কাজের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। মঙ্গলবার দুপুর ২ টায় সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের কালনার হাওরে বাঁধের কাজের উদ্বোধনের মধ্য দিয়ে এই বছরের বাঁধ নির্মাণ ও মেরামত কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নিবার্হী প্রকৌশলী মো. মাহবুব আলম, সদর উপজেলা নিবার্হী অফিসার ইয়াসমিন নাহার রুমা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া।
পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী মো. সবিবুর রহমান জানালেন, এই বছর পুরো জেলায় ১ হাজার কিলোমিটার বাঁধ নির্মাণের করা লাগবে। ইতিমধ্যে সাড়ে আটশ কিলোমিটার বাঁধের জরিপ কাজ সম্পন্ন করেছেন তাঁরা। জরিপের কাজ আগামী ৩- ৪ দিনের মধ্যেই শেষ হয়ে যাবে।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বললেন, হাওরাঞ্চলে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রম শুরু হলো। এই প্রকল্পের মেয়াদকাল নীতিমালা অনুযায়ী শেষ হবে ২৮ ফেব্রুয়ারি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!