1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

তাহিরপুরে ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন বাদাঘাট একাদশ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০, ১০.০৪ পিএম
  • ৪০৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরে ‘তাহিরপুর ফুটবল উন্নয়ন সমিতি’র আয়োজনে রঞ্জন-সায়েম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ ডিসেম্বর) বাদাঘাট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনালে তাহিরপুর ফুটবল একাডেমিকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাদাঘাট একাদশ। এতে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে বাদাঘাট একাদশ এর জুনিয়র অপু।
এর আগে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট সমাপনী ও ফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খান, বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন, সাবেক চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, তাহিরপুর থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম, তাহিরপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান বুরহান উদ্দিন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, বাদাঘাট সরকারি কলেজ অধ্যক্ষ জুনাব আলী, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ধানু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন পলাশ, আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান, আবু তাহের, জুলহাস মল্লিক, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার, ব্যবসায়ী নজরুল ইসলাম শাহ্, বাদাঘাট যুবলীগ নেতা শফিকুল মল্লিক প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!