বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরে 'তাহিরপুর ফুটবল উন্নয়ন সমিতি'র আয়োজনে রঞ্জন-সায়েম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ ডিসেম্বর) বাদাঘাট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনালে তাহিরপুর ফুটবল একাডেমিকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাদাঘাট একাদশ। এতে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে বাদাঘাট একাদশ এর জুনিয়র অপু।
এর আগে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট সমাপনী ও ফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খান, বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন, সাবেক চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, তাহিরপুর থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম, তাহিরপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান বুরহান উদ্দিন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, বাদাঘাট সরকারি কলেজ অধ্যক্ষ জুনাব আলী, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ধানু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন পলাশ, আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান, আবু তাহের, জুলহাস মল্লিক, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার, ব্যবসায়ী নজরুল ইসলাম শাহ্, বাদাঘাট যুবলীগ নেতা শফিকুল মল্লিক প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net