1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও’ সামাজিক আন্দোলনের আত্নপ্রকাশ

  • আপডেট টাইম :: সোমবার, ৩ এপ্রিল, ২০১৭, ৪.১০ পিএম
  • ৬১৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
হাওর নিয়ে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সুনামগঞ্জে ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দালন’ নামে সামাজিক আন্দোলনের আহ্বায় কমিটি কমিটি গঠিত হয়েছে। সোমবার রাতে মুক্তিযোদ্ধা শহীদ জগৎজ্যোতি পাঠাগারে অনুষ্টিত এক জরুরি সভায় সুধীজনের সর্বসম্মতিতে এই কমিটি গঠিত হয়।
কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু। যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, অ্যাডভোকেট স্বপন কুমার দাস রায়, বিজন সেনরায়, অ্যাডভোকেট সালেহ আহমেদ ও শেরগুল আহমেদ। কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন সাংবাদিক বিন্দু তালুকদার।
অবিলম্বে সুনামগঞ্জ জেলাকে দুর্গত ঘোষণা, ফসলরক্ষা বাঁধের কাজে অনিয়ম-দুর্নীতে জড়িত সংশ্লিষ্টদের নাম প্রকাশ ও তাদেরকে বিচারের আওতায় আনা এবং হাওরাঞ্চলের নদ-নদী-খাল-বিল খননের দাবি জানানো হয়েছে।
অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদারের সভাপতিত্বে ও বিন্দু তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, অ্যাডভোকেট স্বপন কুমার দাস রায়, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক ও প্রকাশক বিজন সেনরায়, পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ, অ্যাডভোকেট রুহুল তুহিন, সাবেক চেয়ারম্যান মহিবুর রহমান, সাবেক চেয়ারম্যান নূরুল হক আফিন্দি, ডা. মোরশেদ আলম, অ্যাডভোকেট শেরেনূর আলী, অ্যাডভোকেট কল্লোল তালুকদার চপল, প্রভাষক মশিউর রহমান, সাংবাদিক মাসুম হেলাল, শামস শামীম, কুদরত পাশা, এ আর জুয়েল, দেওয়ান গিয়াস প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!