1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ঠিকাদারের নিম্নমানের কাজের প্রতিবাদ করায় এমপি নূরুলরে বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু

পদোন্নতির দাবিতে সুনামগঞ্জে মাঠ প্রশাসনের কর্মচারদের কর্মবিরতি: সেবা প্রার্থীদের ভোগান্তি

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ নভেম্বর, ২০২০, ৪.০৪ পিএম
  • ৪৮০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সচিবালয়ের ন্যায় সারাদেশে মাঠপ্রশাসনে কর্মরত ১৩-১৬ গ্রেডের কর্মচারীদের পদ পদবী ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে পনের দিনের কর্মবিরতি শুরু করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসনসহ মাঠপ্রশাসনে কর্মরত দুই শতাধিক কর্মচারী। এই দাবিতে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত তারা কর্মবিরতি পালন করবেন। কর্মসূচিতে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সহকারি কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মচারীরাও অংশ নিয়েছেন। এদিকে প্রশাসনের কর্মচারীরা অফিস ছেড়ে দাবি আদায়ের আন্দোলনে চলে আসায় সেবা পাননি সাধারণ নাগরিকরা।
বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি সুনামগঞ্জ জেলা কমিটি সূত্রে জানা গেছে রবিবার সকাল ৯টায় কর্মচারিরা অফিসে হাজিরা দিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানে কর্মসূচিতে যুক্ত হন। পরে আর অফিসে যাননি তারা। বিকাল ৫টা পর্যন্ত কর্মসূচি পরিচালিত হবে বলে জানান নেতৃবৃন্দ। এদিকে কর্মচারির স্বাক্ষর করে অফিস থেকে বেরিয়ে আসায় বিপাকে পড়েন সেবা প্রত্যাশী সাধারণ মানুষজন। কর্মচারীদের না পেয়ে অনেকেই ফিরে গেছেন। রবিবার পূর্বনির্ধারিত সুনামগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সভাতেও অংশ নেওয়া থেকে বিরত থাকেন কর্মচারীরা। সকাল সাড়ে ৯টা থেকে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে কর্মচারীরা কর্মসূচি পালন করেন।
বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি সুনামগঞ্জ জেলা কমিটি সূত্রে জানা গেছে, সুনামগঞ্জে মাঠ প্রশাসনের জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারি কমিশনার (ভূমি) এর কার্যালয়ে ১৩-১৬ গ্রেডের প্রায় ২ শতাধিক কর্মচারি রয়েছেন। কর্মচারীরা দীর্ঘদিন ধরে সুপার, সিএ কাম ইউডিএ, ট্রেজারি হিসাবরক্ষক, উচ্চমান সহকারি পদ থেকে প্রশাসনিক কর্মকর্তা, স্টেনো গ্রাফার থেকে ব্যক্তিগত কর্মকর্তা, স্টেনো টাইপিস্ট থেকে সহকারি ব্যক্তিগত কর্মকর্তা, অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-পরিসংখ্যান সহকারী-রেকর্ড ক্লার্ক-সার্টিফিকেট সহকারি-একাউন্টেন্ট ক্লার্ক-টাইপিস্ট কপিস্ট থেকে সহকারি প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পদোন্নতির জন্য গত দুই দশক ধরে আন্দোলন করে আসছেন। কিন্তু একই যোগ্যতা নিয়ে সচিবালয়ের কর্মচারিরা নিয়মিত পদোন্নতি পাচ্ছে। মাঠ প্রশাসনের কর্মচারীদের পদোন্নতি আটকে আছে। এই বৈষম্য নিরসনের দাবিতে টানা ১৫ দিন কর্মবিরতি পালন করে পরে বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন বলে জানান তারা।
বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি সুনামগঞ্জ জেলা কমিটির সহসভাপতি সুখেন্দু কুমার দাস জানান, দীর্ঘদিন ধরে মাঠপ্রশাসনের হাজার হাজার কর্মচারি এ দাবি জানিয়ে আসছেন। কিন্তু আমাদের দাবি মানা হচ্ছে না। তাই আমরা টানা আন্দোলনে নেমেছি। দাবি মানা না হলে কেন্দ্রীয় কমিটির নির্দেশে আমরা যে কোন কর্মসূচিতে যাব।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!