1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

তাহিরপুরে আদিবাসী মাঠ রক্ষায় ব্যবস্থা নিতে ইউএনওকে জেলা প্রশাসকের নির্দেশ

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০, ৫.২৩ পিএম
  • ৪৫৫ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের বড়গোপটিলা-কড়ইগড়া গারো আদিবাসী ফুটবল মাঠ চোরাকারবারীদের উস্কানীতে দখলের অভিযোগে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ করেছেন ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর লোকজন। রবিবার দুপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করে মাঠরক্ষায় সহযোগিতা চেয়েছেন ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর লোকজন। এ ঘটনায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
জেলা প্রশাসক বরাবরে দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, ১৯৪৮ সনে পাহাড় কেটে মাঠ তৈরি করেছিলেন সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে অবস্থিত বড়গোপটিলা ও কড়ইগড়া গ্রামের ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠীর লোকজন। তাদের উদ্দেশ্য নতুন প্রজন্মকে খেলাধুলা, সংস্কৃতিচর্চায় নিয়োজিত করা। এরপর থেকেই ওই মাঠে আদিবাসী দিবস, জাতীয় দিবস, নিয়মিত খেলাধুলার আসরসহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছিলেন তারা। সম্প্রতি ওই মাঠটি দখলের চেষ্টা করছে মাঠের পাশের টিলায় অবস্থিত একটি চোরা কারবারি চক্র। তারা আদিবাদীদের মাঠ থেকে উচ্ছেদ করতে হুমকি ধমকিসহ সাম্প্রদায়িক উস্কানীও দিচ্ছে। এ ঘটনায় নীরিহ আদিবাসীরা সহায়তা চেয়ে বিভিন্ন দফতরে আবেদন করেছেন। স্থানীয়ভাবেও বিষয়টি নিষ্পত্তির জন্য অনুরোধ করেছেন আদিবাসীরা। কিন্তু বিষয়টি অবহেলায় ফেলে রাখায় উত্তেজনা বিরাজ করছে।
আদিবাসী ও মাঠ পরিচালনাকারী সুনীল দাজেল ও সেক্রেটোরি সঞ্জীব দালবৎ বলেন, আমাদের পূর্ব-পুরুষরা কয়েক শ বছর ধরে টিলায় শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। ১৯৪৮ সনে আমাদের পূর্বপুরুষরাই জঙ্গল কেটে যে মাঠ তৈরি করেছিলেন আমরা প্রজন্মের পর প্রজন্ম সেই মাঠে খেলাধুলাসহ নানা কর্মসূচি পালন করছি। কিন্তু কয়েক মাস হলো কিছু উশৃঙ্খল বাঙালি যুবক জোরপূর্বক সশস্ত্র হয়ে মাঠ দখলের চেষ্টা করছে। উশৃঙ্খল যুবকরা আমাদের সাইনবোর্ড তুলে নিয়ে সাম্প্রদায়িক কথাবার্তা বলছে। হুমকি ধমকি দিচ্ছে। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসি বরাবরে আবেদন করার পর রবিবার জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় বরাবরে লিখিত অভিযোগ করেছি।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, শুনেছি একটি অভিযোগ করা হয়েছে। আমি এখনো হাতে পাইনি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ বিষয়ে ত্বরিৎ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!