1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

তাহিরপুরে লোকালয়ে এসে ধরা পরলো অজগর ছানা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০, ৯.৩৪ পিএম
  • ৩২৩ বার পড়া হয়েছে

সাজ্জাদ হোসেন শাহ্,:
তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্তবর্তী বিন্নাকুলী বাজারে লোকালয়ে এসে ধরা পরলো অজগর ছানা। অজগর ছানাটি লম্বায় প্রায় ৩ফুট।
জানা যায়, বুধবার রাতে বিন্নাকুলী বাজারের ডা. আলমগীরের ফার্মেসীর টিনের চালের উপর হঠাৎ করে অজগর ছানাটি দেখতে পায় লোকজন। অজগর ছানা দেখার পর লোকজনের মধ্যে হইচই শুরু হয়। এসময় বিন্নাকুলী গ্রামের মৃত ডা. অলি উদ্দিনের ছেলে খাইরুল ইসলাম অজগর ছানাটিকে ধরে বাক্সে ভরে।
বৃহস্পতিবার সকালে ছাত্রলীগ নেতা রয়েল আহমেদ ভোরের কাগজ তাহিরপুর প্রতিনিধি সাজ্জাদ হোসেন শাহ্ কে বিষয়টি জানালে তিনি তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহকে বিষয়টি অবগত করেন। বিকেলে সুনামগঞ্জ বন বিভাগের দলৈরগাও বিট কর্মকর্তা বীরেন্দ্র কিশোর রায় অজগর ছানাটিকে এসে নিয়ে যান।
বন বিভাগ সুনামগঞ্জের রেঞ্জ কর্মকর্তা ফকরুল আলম খান জানিয়েছেন, অজগর ছানাটি ছাতকের হাটাটিলা বনে অবমুক্ত করা হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!