1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

সুনামগঞ্জের হাজিপাড়া ও নতুন পাড়ার বাসিন্দারা পানিবন্দি

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ জুলাই, ২০২০, ১১.৫৯ এএম
  • ৪১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ শহরের হাজীপাড়া ও নতুন পাড়া এলাকায় স্থায়ী জলাবদ্ধতা দেখা দিয়েছে। বন্যায় অন্তত এই দুটি পাড়ার হাজার পরিবারের বাসাবাড়ি নিমজ্জিত হয়েছে। ডুবে আছে হাজিপাড়া-নতুন পাড়ার প্রধানসড়কসহ সংযোগ সড়কগুলো। যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার মানুষজন।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত শুক্রবার থেকে হাজিপাড়া ও নতুনপাড়া এলাকা প্লাবিত হয়। এরপরেই পানি বাড়তে থাকে। বর্তমানেও মূল সড়কসহ সংযোগ সড়কে হাটুসমান পানি রয়েছে। বাসাবাড়িতে পানি থাকায় মানুষজন উচু স্থানে গিয়ে আশ্রয় নিয়েছেন। বিএডিসি, পুলিশ সুপার কার্যালয় ও গণপূর্ত অফিস ক্যাম্পাসও নিমজ্জিত হয়েছে। পানি না কমায় দুর্ভোগ স্থায়ী হচ্ছে এই পাড়াগুলোতে।
হাজিপাড়ার বাসিন্দা মহিনুর রহমান বলেন, গত শুক্রবার থেকে আমাদের পাড়ার প্রধান সড়কসহ সবগুলো সংযোগ সড়ক নিমজ্জিত আছে। আমাদের পাড়ার বেশিরভাগ মানুষের বাসাতেই পানি প্রবেশ করেছে। পানি না কমায় দুর্ভোগ স্থায়ী হয়েছে।
এদিকে সুরমা নদী তীরবর্তী এলাকা থেকে পানি কমলেও হাওরের তীরবর্তী এলাকায় সেই পানি বিশেষ চাপ তৈরি করায় পানি বাড়ছে। স্থায়ী হয়েছে জলাবদ্ধতা। যার ফলে দুর্ভোগে আছেন এসব এলাকার মানুষজন।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান বলেন, নদীতে পানি কমলেও এই পানি অন্যদিকে চাপ তৈরি করছে। এতে বিভিন্ন এলাকা নতুন করে প্লাবিত হচ্ছে এবং পানি বাড়ছে। পানি আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!