1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ঠিকাদারের নিম্নমানের কাজের প্রতিবাদ করায় এমপি নূরুলরে বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু

সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছে

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ জুন, ২০২০, ৫.২৩ পিএম
  • ৪১০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের প্রধান নদী সুরমার পানি বিপৎসীমার ৩ সে.মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুক্রবার বিকেল ৩টায় সুরমার পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৭.৮৩ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ১৪৫ মিলি মিটার। যার ফলে সুনামগঞ্জে নদ নদীসহ হাওরে পানি বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন এলাকার রাস্তাঘাট পানিতে প্লাবিত হয়েছে। তবে এখনো বন্যাপরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েন এলাকাবাসী ও প্রশাসন। জেলায় পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে গত তিনদিনে সুনামগঞ্জের পাদদেশে অবস্থিত মেঘালয় পাহাড়ের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয়েছে ৯০২ মিলিমিটার। ভারী বর্ষণের ফলে ভাটির জনপদ সুনামগঞ্জে এসে চেরাপুঞ্জির পানি চাপ সৃষ্টি করছে। এতে পাহাড়ি ঢলে সীমান্ত নদী যাদুকাটা, চলতি, খাসিয়ামারা, চেলা, সোমেশ্বরীসহ বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বিপৎসীমার উপর দিয়ে বইছে সুরমা নদীর পানি। দোয়ারাবাজার, তাহিরপুর, বিশ্বম্ভরপুরসহ কয়েকটি সীমান্ত উপজেলার সীমান্ত এলাকার রাস্তাঘাট পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হয়েছে। এতে ভোগান্তি বেড়েছে স্থানীয়দের। জেলা শহরে যাতায়াত করতে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান বলেন চেরাপুঞ্জিতে ভারীবৃষ্টিপাত হচ্ছে। আমাদের সুনামগঞ্জেও বর্ষণ চলছে। ফলে সীমান্ত নদ নদীসহ জেলার প্রধান নদী সুরমার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখনো বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!