1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

জামালগঞ্জে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক বাছাই করলেন এমপি শামীমা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ মে, ২০২০, ৪.৩২ পিএম
  • ৩৩১ বার পড়া হয়েছে

জামালগঞ্জ প্রতিনিধি
সরকারিভাবে কৃষকদের কাছ থেকে বোরো ধান ক্রয়ে কৃষক বাছাইয়ে সুনামগঞ্জের জামালগঞ্জে কৃষকদের কৃষি কার্ড দিয়ে উন্মুক্ত লটারি দেয়া হয়েছে। লটারিতে প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি ও বড় শ্রেণির কৃষকরা অংশগ্রহণ করেন।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে লটারির উদ্বোধন করেন সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার।
লটারির মাধ্যমে উপজেলার ৯ হাজার ১২৭ হাজার কৃষকের কৃষি কার্ডের বিপরীতে তিন হাজার ৭৭১ জন কৃষক নির্বাচিত করা হয়। নির্বাচিত প্রত্যেক কৃষক সরকারি গোদামে ২৬ টাকা কেজি দরে এক মে. টন বোরো ধান বিক্রি করার সুযোগ পাবেন।
উন্মুক্ত লটারি দেওয়ার আগে উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ দেবের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান বীনা রানী তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা আজিজুল হক, থানার অফিসার ইনচার্য সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, জেলা কৃষক লীগের সদস্য সচিব বিন্দু তালুকদার, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেক প্রমুখ।
প্রসঙ্গত, চলতি বোরো মৌসুমে সুনামগঞ্জ জেলায় সম্ভাব্য ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ১২ লক্ষ ৩০ হাজার ৯৩৪ মেট্রিক টন। সুনামগঞ্জের কৃষকদের কাছ থেকে ৩২ হাজার ৬৬৪ মেট্রিক টন ধান সংগ্রহ করবে সরকার। প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৬ টাকা। একজন কৃষক সর্বোচ্চ তিন মে. টন ধান বিক্রয় করার সুযোগ পাবেন। আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধান সংগ্রহ চলবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!