1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

কৃষিখাত আমাদের মা, আগামীতে আরো অগ্রাধিকার পাবে: পরিকল্পনামন্ত্রী

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ এপ্রিল, ২০২০, ৩.২৪ পিএম
  • ৪৩৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, সরকার দুটি খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। স্বাস্থ্য ও কৃষি খাত। স্বাস্থ্য ও কৃষি খাত একটা আরেকটার পরিপূরক। দুটি ছাড়াই আমরা বাঁচবনা। আসন্ন বাজেটে ২২ হাজার কোটি টাকা ব্যয় হবে স্বাস্থ্যখাতে উল্লেখ করে মন্ত্রী বলেন, এই প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন। কৃষিখাতে ১৯ হাজার কোটি টাকাও অনুমোদিত হয়ে গেছে। তিনি বলেন, আগামী বছরের বাজেটেও স্বাস্থ্য ও কৃষিতে বরাদ্দ বাড়ানো হবে। বর্তমান সরকার কৃষিকেও আরো উচুতে নিয়ে যেতে চায়।
বুধবার দুপুরে মন্ত্রীর নির্বাচনী এলাকা দক্ষিণ সুনামগঞ্জের সাংহাই হাওরে ধানকাটা পরির্দশনে এসে এসব কথা বলেন।
পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান আরো বলেন, কৃষিখাত আমাদের মা। এটা আমাদের ভিত্তি খাত। এটাকে তুলে ধরতেই হবে। এই খাত আগামীতে আরো বড় করা হবে। অগ্রাধিকার পাবে। মন্ত্রী বলেন, কৃষিতে আধুনিকায়ন আনা হবে। যাতে আরো ভালো ফলন ফলাতে পারি। তবে আধুনিকায়ন করতে গিয়ে আমাদের কৃষি শ্রমিকদের রোজগার যাতে মারা না যায় সেদিকে আমাদের নজর আছে। তাদের জন্য আমরা বিশেষ ব্যবস্থা করব। কৃষকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনার কোন চিন্তা নাই, কৃষির জন্য টাকার অভাব হবেনা। চারদিক থেকে টাকা আসবে।
স্বাস্থ্যখাতের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে ইতোমধ্যে দুটি প্রকল্প নেওয়া হয়েছে। ১১ শ কোটি টাকার একটি প্রকল্প গত সপ্তাহে পাশ করেছি। ১২ শ কোটি টাকার আরেকটি প্রকল্প এই সপ্তাহে পাশ করব। তিনি বলেন, এই প্রকল্পগুলো খয়রাতি টাকায় নয়, ঋণের টাকায় বাস্তবায়িত হবে। কম সুদে এডিবিসহ তিনটি ব্যাংক থেকে নি¤œহারে সুদ নিয়ে এই প্রকল্প বাস্তবায়ন করব।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৪ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!