1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

প্রতিদিন হাওরে গিয়ে ধান কাটার খোঁজ নিচ্ছেন জেলা প্রশাসক

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ এপ্রিল, ২০২০, ১.১৭ পিএম
  • ৩০৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
মাথার উপর রগচটা সূর্য্য আলোর বান নিক্ষেপ করছে। কখনো মেঘ, বৃষ্টি আর বজ্রপাতের চোখ রাঙানি। এর মধ্যই কষ্টের বোরো ধান কাটছেন কৃষক। হাওরের সংগ্রামী কৃষকদের উৎসাহ দিতে বিভিন্ন হাওরে প্রতিদিনই যাচ্ছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। তিনি কৃষকের ধান কাটার খবর নেন এবং শ্রমিকদের উৎসাহ দেন। এসময় কৃষকদের সরকার কর্তৃক ন্যয্যমূল্যে গুদামে হয়রানি মুক্ত পরিবেশে ধান দেবার জন্য আশ্বাষ দেন।
২৬/৪/২০২০ ইং তারিখে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, সুনামগঞ্জ সদর উপজেলা এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বিভিন্ন হাওরে ঘুরে বোরো ফসল কর্তন, মাড়াই এবং অন্যান্য কার্যক্রমের বিষয়ে মাঠ পর্যায়ে কৃষকদের কাজ তদারকি এবং প্রান্তিক কৃষকদের সাথে মতবিনিময় করেন। তিনি ধান কাটার অগ্রগতি বিষয়ে কৃষকদের সাথে কথা বলে জানতে পারেন যে, আগামী ৭-১০ দিনের মধ্য হাওরে সম্পূর্ণ ধান কাটা শেষ হবে এবং ইতিমধ্যে কাটা ধান প্রক্রিয়াজাতকরণের কাজ চলমান রয়েছে। এ বছর ৭০০-৮০০ টাকা মনে বাজারে ধান বিক্রয় হচ্ছে। তিনি কৃষকদের আশ্বাস প্রদান করেন যে, মধ্যস্বত্তভোগীকে পরিহার করে সরাসরি কৃষকগণ সরকারী ধান ক্রয়ের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। তিনি বিভিন্ন খোলায় ধান কাটার কৃষকদের মাঝে ধান কাটার কাচি, হাত ধোয়ার সাবান সহ খাদ্য সামগ্রী প্রদান করেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!