1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

দিরাই হাসপাতালের এম্বুলেন্স সচল করে নিজ খরচে চালক দিলেন ব্যারিস্টার ইমন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০, ৫.২৯ পিএম
  • ৬৩৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন এবার দিরাই উপজেলা স্বাস্থ্য কমপপ্লেক্সের বিকল এম্বুলেন্স সচল করে নিজের তহবিল থেকে বেতন দিয়ে একজন চালক নিয়োগ দিয়েছেন। এর আগে গত ৯ এপ্রিল সুনামগঞ্জ সিভিল সার্জনন কার্যালয়কে করোনা রোগের সেবায় ব্যবহারের জন্য একটি এম্বুলেন্স দান করেছিলেন তিনি। বর্তমানে ওই এম্বুললেন্সটি করোনা রোগের নমুনা সংগ্রহে স্বাস্থ্যকর্মীদের যাতায়াতসহ করোনা সংক্রান্ত সেবায় নিয়োজিত রয়েছে। মঙ্গলবার বিকেলে দিরাই উপজেলা হাসপাতালের সরকারি এম্বুলেন্সটি সংস্কার করে সুনামগঞ্জ সিভিল সার্জনকে সমঝে দিয়ে তার নান্দকি ফাউন্ডেশন থেকে একজন চালকও প্রদান করেন। করোকালে এই চালকের বেতন বহন করবেন ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় সূত্রে জানা গেছে, প্রায় বছর খানেক ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র এম্বুলেন্সটি বিকল হয়ে সিলেট টাটা কম্পানির ওয়ার্কশপে পড়েছিল। এম্বুলেন্সের চালক না থাকায় স্বাস্থ্য বিভাগও এটির খোঁজ খবর নিচ্ছিলনা। সম্প্রতি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন বিষয়টি অবগত হয়ে সিলেটের টাটা কম্পানির ওয়ার্কশপের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ এটি দ্রুত সচল করার আহ্বান জানান। জানা গেছে এক সময় ব্যারিস্টার এম. এনামুল কবির ইমনের প্রতিষ্ঠান টাটা কম্পানির লিগ্যাল এডভাইজার হিসেবে কাজ করতো। এই সুবাদে তিনি তাদেরকে দ্রুত এম্বুলেন্সটি মেরামত করে দেওয়ার আহ্বান জানালে গত সোমবার রাতে সেটি সংস্কার করে সুনামগঞ্জে পাঠিয়ে দেয় কম্পানি। এদিকে চালক না থাকায় দিরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান ব্যারিস্টার এম. এনামুল কবির ইমনকে তার স্বেচ্ছাসেবী সংগঠন নান্দনিক ফাউন্ডেশন থেকে একজন চালক দেওয়ার অনুরোধ জানালে তিনি সেটা সাদরে গ্রহণ করে আজ একজন চালক নিয়োগ দেন। পরে সিভিল সার্জন ডা. শামস উদ্দিন ও ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন আনুষ্ঠানিকভাবে এম্বুলেন্সটি দিরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছ তেকে হস্থান্তর করেন।
সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. শামসুদ্দিন বলেন, এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহোদয় করোনা সংক্রান্ত বিষয়ে ব্যবহারের জন্য একটি এম্বুলেন্স প্রদান করেছেন। এই এম্বুলেন্সটি এখন আমরা ব্যবহার করে অনেক কাজ করতে পারছি। আজ তিনি আমাদের বিকল এম্বুলেন্সটি সংস্কার করে নিজের তহবিল থেকে বেতন দিয়ে একজন চালক নিয়োগ দিয়েছেন। আমরা স্বাস্থ্যবিভাগ উনার প্রতি কৃতজ্ঞ।
ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন এই দুঃসময়ে মানুষের পক্ষে কাজ করতে। আমি উনার একজন কর্মী হিসেবে আদেশ পালন করার চেষ্টা করছি। আর্ত মানবতার সেবায় আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!