1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সুনামগঞ্জসহ দেশের ৪০ জেলায় করোনা ভাইরাস: স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০, ৩.৪৩ পিএম
  • ৪১২ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সুনামগঞ্জ জেলাসহ দেশের প্রায় ৪০টি জেলায় করোনাভাইরাসের রোগী পাওয়া যাচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় ২১৯০ জনের নমুনা পরীক্ষা করে নতুন ২৬৬ জনসহ মোট ১৮৩৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ সময় আগামী ২৫ এপ্রিল পর্যন্ত ঘরে থাকার আহ্বান জানান তিনি।

আজ শুক্রবার দুপুরে মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে নিজ বাসা থেকে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য জানান।

ব্রিফিংয়ে পরে যোগ দেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের পরিচালক ডা. মো. হাবিবুর রহমান।

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। ফলে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৫ জনে পৌঁছেছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। গত ২৪ ঘণ্টায় ২১৯০ জনের নমুনা পরীক্ষা করে নতুন ২৬৬ জনসহ মোট ১৮৩৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।

ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় ৯ জনসহ করোনাভাইরাস থেকে মোট সুস্থ হয়ে উঠেছেন ৫৮ জন।

দেশের ৪০টি জেলায় করোনাভাইরাস আক্রান্ত পাওয়া গেছে জানালেও জেলাগুলোর নাম জানাননি স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনায় বেশি আক্রান্ত এলাকাসমূহ আপনারা ইতোমধ্যেই জানেন। ঢাকা, নারায়ণগঞ্জ, মিরপুর, বাসাবো, গাজীপুর, ময়মনসিংহ এবং কেরাণীগঞ্জসহ আরও বেশ কয়েকটি জেলায় অর্থাৎ প্রায় ৪০টি জেলায় করোনা রোগী এখন পাওয়া যাচ্ছে।

এ সময় দেশে পিপিই সংকট নেই বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, পিপিই প্রস্তুত করতে সময় লেগেছে কারণ পিপিইর কাঁচামাল দেশে ছিল না। রপ্তানি বন্ধ ছিল এবং প্রস্তুতকারকও তেমন ছিল না। আমরা আস্তে আস্তে সেই প্রস্তুতকারক সৃষ্টি করেছি। এবং আমরা এখন প্রতিদিন প্রায় এক লক্ষ পিপিই সারা দেশে দিচ্ছি এবং এ সক্ষমতা অর্জন করেছি।

করোনা শনাক্তের জন্য দেশে ২০টি ল্যাব স্থাপন করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!