1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সুনামগঞ্জ শহরে ১ মাসের পানির বিল মওকুফ, বাড়িওয়ালাদের ভাড়া মওকুফের অনুরোধ মেয়রের

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০, ৫.৩৮ পিএম
  • ৫৩৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
বৈশ্বিক দুর্যোগ করোনায় সংকটে মানবজাতি। কোটি কোটি শ্রমজীবী আর হতদরিদ্র মানুষেরা বিপাকে। এই অবস্থায় সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত পৌর শহরের অসহায়, নিম্নবিত্ত ও মধ্যবিত্তের মার্চ মাসের পানির বিল মওকুফ করে দিয়েছেন। একই সঙ্গে তিনি শহরের বাসার মালিকদেরও এক মাসের ভাড়া মওকুফের অনুরোধ জানিয়েছে। এক মাসে ওই শ্রেণির গ্রাহকের কাছ থেকে প্রায় ৬-৮ লাখ টাকা বিল আসতো।
সুনামগঞ্জ পৌর শহরে অন্তত ২ হাজার গ্রাহক রয়েছেন যারা পৌরসভার পানির গ্রাহক। তারা নিয়ম করে দুইবকর নিরবচ্ছিন্ন পানি পান। তবে এই গ্রাহকদের মধ্যে দরিদ্র, মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের মানুষের এক মাসের পানির বিল মওকুফ করেছেন মেয়র। মানবিক এই সংকটে তিনি শহরের বাড়িওয়ালাদেরও ভাড়াটেদের এক মাসের ভাড়া মওকুফের আহ্বান জানিয়েছেন।
মেয়র নাদের বখত বলেন, আমরা পৌর কর্তৃপক্ষ মানবিক এই দুঃসময়ে ১ মাসের পানির বিল মওকুফ করেছি। আমরা চাই অসহায় ও কম আয়ের মানুষের কথা বিবেচনা করে শহরের বাড়িওয়ালারাও এক মাসের ভাড়া মওকুফ করবেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!