1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

গৌরবের মুক্তিযুদ্ধের সহায়তা পেলো ৪০০ পরিবার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০, ৯.৫৭ এএম
  • ২৮৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌর শহরের ৪০০ শ্রমজীবী মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে গৌরবের মুক্তিযুদ্ধ। সামাজিক দুরত্ব বজায় রেখে সোমবার দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরীর সামনে বিতরণ কার্যক্রমের আনষ্ঠনিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। জনসমাগম এড়িয়ে সোমবার সন্ধ্যায় হতদরিদ্র পরিবারগুলোর বাড়িতে খাদ্যসামগ্রীগুলো পৌঁছে দেয়া হয়। খাদ্য সামগ্রীর প্রতি প্যাকেটে ছিল চাল, ডাল, লবন, তেল, চিড়া এবং সাবন। এতে সহযোগিতা করেন উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জ জেলা সংসদ, জেলা ছাত্রইউনিয়ন এবং জেলা যুব ইউনিয়নের নেতা কর্মীরা।
করোনা ভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে সারা দেশের ন্যায় সুনামগঞ্জে দোকানপাট ও যান চলাচল বন্ধ রয়েছে। নিম্ন আয়ের মানুষ বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন। ঘর থেকে বের হচ্ছেন না মানুষ। অসহায় হয়ে পড়েছে অনেক দিনমজুর, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। এসব দিক বিবেচনা করে নিম্ন আয়ের মানুষকে সহায়তায় খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করে গৌরবের মুক্তিযুদ্ধ।
সোমবার দুপুরে বিতরণ কার্যক্রম চলাকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ শরীফুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাশেদ ইকবাল চৌধুরী উপস্থিত ছিলেন। এর আগে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বিতরণের জন্য প্যাকেটিং কার্যক্রম পরিদর্শন করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
এছাড়াও বিতরণ কার্যক্রমে অংশ নেন শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমদ, বিটিভি’র সুনামগঞ্জ জেলা প্রতিনিধি অ্যাড. আইনুল ইসলাম বাবলু, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে, প্রথম আলোর স্টাফ রিপোর্টার অ্যাড. খলিল রহমান, উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জ জেলা সংসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমদ, দৈনিক সুনামগঞ্জের খবরের সহকারী সম্পাদক অ্যাড. মাহবুবুল হাছান শাহীন সহ উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জ জেলা সংসদ, জেলা ছাত্র ইউনিয়ন এবং জেলা যুব ইউনিয়নের নেতৃবৃন্দ।
উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জ জেলা সংসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানালেন, সুনামগঞ্জ পৌর শহরকে ১৫ টি জোনে বিভক্ত করে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জনসমাগম এড়িয়ে ৪০০ অসহায় পরিবারের কাছে আমরা খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। ভাইরাসের হাত থেকে রক্ষার্থে ও স্বাস্থ্য সুরক্ষায় বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।
গৌরবের মুক্তিয্দ্ধু’র সভাপতি শীলা রায় ও সাধারণ সম্পাদক অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু বলেন, সংকটকালে শ্রমজীবী মানুষের পাশে থাকবে গৌরবের মুক্তিযুদ্ধ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!