1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সংকীর্ণ ড্রেনে পড়ে মৃত্যুর মুখ থাকা গরুকে বাঁচালো সুনামগঞ্জ পুলিশ ও ফায়ার সার্ভিস জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার দিরাইয়ে জলমহালে মাছ লুটের অভিযোগ: ২৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ সাক্ষরতা দিবসে সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা

হোম কোয়ারেন্টাইনে রুনা লায়লা

  • আপডেট টাইম :: শনিবার, ২১ মার্চ, ২০২০, ৮.৪৩ এএম
  • ৩৬৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
যুক্তরাজ্য থেকে ফিরে হোম কোয়ারেন্টিনে রয়েছেন সংগীতশিল্পী রুনা লায়লা। ঢাকার আসাদ অ্যাভিনিউতে নিজ বাড়িতে স্বেচ্ছায় কোয়ারেন্টিনে আছেন তিনি। তার ফেসবুক হ্যান্ডেলে এই তথ্য নিজেই জানান রুনা লায়লা।

জানা যায়, যুক্তরাজ্যে দেড় মাস বেড়ানোর পর ১৬ মার্চ দুপুরে ঢাকায় ফেরেন রুনা লায়লা। এই মাসের ২৭ তারিখ এবং এপ্রিলে দুটি স্টেজ শো করার কথা ছিল রুনা লায়লার। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এসব শো বাতিল করেছেন তিনি। করোনাভাইরাস প্রতিরোধে সব ধরনের নিয়ম অনুসরণ করার আহ্বান জানিয়েছেন তিনি। সবাইকে সমাবেশ, জনসমাগম এড়িয়ে চলার কথাও বলেন রুনা লায়লা।

করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা তৈরি আজ শুক্রবার রাতে ফেসবুকে একটি লেখা পোস্ট করেছেন রুনা লায়লা। ফেসবুক বার্তায় তিনি বলেন, যুক্তরাজ্য থেকে ফিরে আমার নিজের শরীরে কোনো ধরনের উপসর্গ না থাকার পরও স্বেচ্ছায় পরিবার আর গৃহকর্মীদের নিয়ে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনের নির্দেশ মেনে চলছি। আমার পরিবারের অন্য সদস্য এবং স্টাফরা এই নিয়ম মেনে চলছে। সবাই একবার ভাবুন। সতর্ক থাকুন এবং সবকিছু থেকে নিজেকে নিরাপদে রাখুন, অন্যদেরও নিরাপদে রাখুন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!