1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

পাকিস্তানে খেলতে চাননা বাংলার ক্রিকেটাররা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯, ৫.০২ পিএম
  • ৪২১ বার পড়া হয়েছে

হাওর ডেস্স্ক::
বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে যাচ্ছে। অনেক ক্রিকেটারের পরিবার পাকিস্তানে বেশিদিনের সফরে তাদের যেতে দিতে রাজি নয়। এছাড়া কোচিং স্টাফের অনেক সদস্যও পাকিস্তান সফরে যেতে রাজি নন। আজ বৃহস্পতিবার মিরপুরে সাংবাদিকদের এসব কথা জানান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। যে কারণে এই মুহূর্তে কেবলমাত্র টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ নয়।

বিসিবি সভাপতি বলেন, ‘কোচিং স্টাফের অনেকে আগেই জানিয়েছে তারা পাকিস্তানের যেতে চায় না। এছাড়া কয়েকজন ক্রিকেটারও যেতে চাচ্ছে না; গেলেও লম্বা সময়ের জন্য যেতে চায় না। আমরা এর কারণ খুঁজে বের করার চেষ্টা করেছিলাম। যার ফলে দেখা গেছে খেলোয়াড়দের অনেকের পরিবার এবং আত্মীয়-স্বজন চায় না, তারা পাকিস্তানের দীর্ঘ সময় থাকুক।’

তিনি আরও বলেন, ‘শিডিউল অনুযায়ী আমাদের যাওয়ার কথা। আমরা তাদের জানিয়েছি আপাতত টি-টোয়েন্টি সিরিজটি সেখানে খেলব। এই সিরিজটি আমাদের পরবর্তী সময়ে হয়তো সেখানে লম্বা সফরের বিষয়ে ভাবতে সহযোগিতা করবে। এখন দুটি বিষয় বিবেচ্য। একটি হলো- ক্রিকেটার এবং কোচিং স্টাফ। সফরের জন্য ভালো ক্রিকেটার পেলে আমরা যাবো। আরেকটি হলো সরকারের তরফ থেকে নিরাপত্তা ছাড়পত্র।’

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!