1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক ৩৩ কেভি লাইনে মারাত্মক ত্রুটি: বিদ্যুৎহীন সুনামগঞ্জ, কখন আসবে নিশ্চিত নয় সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করলেন দিরাই থানার ওসি সুনামগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানিতে নানা সমস্যা তুলে ধরলেন ভুক্তভোগীরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন

৫টি প্রাকৃতিক অভ্যাসে অভ্যস্থ হন, রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬, ২.৪৬ এএম
  • ৬১৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
প্রাকৃতিকভাবে রোগপ্রতিরোধী ক্ষমতা বৃদ্ধি কঠিন কোনো কাজ নয়। তবে ব্যায়াম ও স্বাস্থ্যকর খাবার গ্রহণের পরও যাদের ওজন বেশি তাদের জন্য কিছুটা কঠিন মনে হতে পারে। এখানে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শক্তিশালী রোগপ্রতিরোধী ক্ষমতা গড়ে তোলার কিছু কার্যকর উপায়ের কথা।

১. সঠিক সময়ে পানি খান : সবাই জানেন, বেশি বেশি পানি খাওয়া স্বাস্থ্যকর অভ্যাস। তবে এটি খাওয়ারও সঠিক সময় রয়েছে। সকালে ঘুম থেকে ওঠার পর এক বা দুই গ্লাস হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে খেয়ে ফেলুন। ভিটামিন সি ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। খাওয়ার আগে দুই গ্লাস পানি আপনার ওজন কমাতে সহায়তা করবে।

২. একই জীবনযাপনে লেগে থাকবেন না : বাড়ি বা অফিসে যেখানেই থাকুন না কেন, অনেক সময় ধরে অলস বসে থাকবেন না। কাজের ফাঁকে একটু হাঁটা-চলা করুন। ফোনে কথা বলার সময় একটু হেঁটে নিন।

৩. খাবারে মনোযোগ দিন : ওজন নিয়ন্ত্রণে রাখতে হলে খাবারে মন দিতে হবে। পুষ্টিকর ও ফাইবারসমৃদ্ধ খাবারে মন দিতে হবে। যেকোনো পুষ্টিকর খাবার রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

৪. ঘন ঘন অল্প পরিমাণে খান : যদি ওজন কমাতে চান তো খুব ক্ষুধা লাগলে খেতে হবে এমন কোনো কথা নেই। ঘন ঘন খাবেন অল্প পরিমাণে। নির্দিষ্ট সময় পর পর খাওয়া বেশ স্বাস্থ্যকর উপায়। রোগ সহজে দেহে বাসা বাঁধবে না।

৫. মানসিক চাপ সামলে নিন : এই কারণে রোগপ্রতিরোধী ক্ষমতা নষ্ট হতে পারে। তাই যেকোনো ধরনের মানসিক চাপ সামলাতে সচেষ্ট থাকুন। এমন পরিস্থিতি হয়ত কখনোই যাবে না। তাই সামলে নিতে হবে। হাতি, ইয়োগা বা মেডিটেশনের মাধ্যমে সহজেই স্ট্রেস কমিয়ে আনা সম্ভব। নিজের এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটান।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!