1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

জুবিলী উচ্চ বিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব’র যাত্রা শুরু

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯, ১.২৪ পিএম
  • ৩৭৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন হয়েছে। শুক্রবার সকালে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে কার্যক্রম শুরু হলে সদর উপজেলার অন্যান্য স্কুলেও পর্যায়ক্রমে ক্লাব গঠন করা হবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমার সভাপতিত্বে ও শিক্ষক ইসমাইল হোসেনের পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক রঞ্জন পুরকায়স্থ, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুস কুদ্দুসসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইংরেজি দক্ষতা বৃদ্ধির জন্য যে ক্লাবটি করেছেন তা অত্যান্ত প্রশংসনীয়। আমি আমার বাকি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বলবো এই রকম ইংরেজি ল্যাঙ্গুয়েজ ক্লাব খোলার জন্য। এই কাজটি যদি আমরা পুরো জেলায় ছড়িয়ে দিতে পারি তাহলে আমাদের শিক্ষার্থীদের মেধার বৃদ্ধি হবে। তারা ইংলিশকে কখনো ভয় পাবে না। শিক্ষার্থীদের বলতে চাই তুমরা মনযোগ দিয়ে ইংরেজি ল্যাঙ্গুয়েজ ক্লাবে অংশগ্রহণ করতে পারো। এটা শুধুমাত্র সদর উপজেলায় থাকবে তা না এটি পুরো জেলা ছড়িয়ে দিতে হবে।
উল্লেখ্য, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমার উদ্যোগে সুনামগঞ্জ সদর উপজেলার ১০ টি বিদ্যালয়ের ২০০ জন শিক্ষার্থী এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে প্রতি শুক্রবার ক্লাস করছে। তাদের ইংরেজিতে পারদর্শী করতে পাঠদান দিচ্ছেন সদর উপজেলার ৯ জন ইংরেজি শিক্ষক।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!