1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক ৩৩ কেভি লাইনে মারাত্মক ত্রুটি: বিদ্যুৎহীন সুনামগঞ্জ, কখন আসবে নিশ্চিত নয় সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করলেন দিরাই থানার ওসি সুনামগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানিতে নানা সমস্যা তুলে ধরলেন ভুক্তভোগীরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন

জামালগঞ্জে ভাতিজা বউয়ের শ্লীলতাহানী করতে গিয়ে লিঙ্গ খোয়ালেন চাচা

  • আপডেট টাইম :: শনিবার, ৯ জুলাই, ২০১৬, ৬.৩৩ পিএম
  • ৬৩১ বার পড়া হয়েছে

জামালগঞ্জ প্রতিনিধি
ভাতিজি বউয়ের শ্লীলতাহানী করতে গিয়ে পুরুষাঙ্গ খোয়ালেন চাচা শ্বশুর। এ ঘটনাটি ঘটেছে জামালগঞ্জের লক্ষীপুর গ্রামে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আলোচনার ঝড় বইছে। আশঙ্কাজনক অবস্থায় লম্পট চাচা শ্বশুর ইউসুফ আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে শুক্রবার রাতে লক্ষীপুরে গ্রামের মৃত তাজুল ইসলামে ছেলে ইউসুফ আলী (৩৫) তার ভাতিজি বউয়ের ঘরে ডুকে তার সঙ্গে কুকর্মে লিপ্ত হওয়ার আহ্বান জানায়। লম্পট শ্বশুরের মতিগতি বুঝতে পেরে ভাতিজা বউ ছুরি দিয়ে শ্বশুরের লিঙ্গ কেটে দেয়।
এ ঘটনায় ইউসুফ আলীর স্বজনেরা তাৎক্ষনিক তাকে উদ্ধার করে জামালগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে জামালগঞ্জে আসার পর রাতেই শত শত লোক হাসপাতালে ভীড় জমায় তাকে এক নজর দেখার জন্য। এই বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে তাদের পরিবারের একজন জানান, ঘটনা যেহেতু নিজের মধ্যে আমরা বিষয়টি আপোশে শেষ করার চেষ্টা করবো।
জামালগঞ্জ থানার ওসি তদন্ত মোস্তফা কামাল জানান, এখনো কোন লিখিত অভিযোগ পাইন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!