1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

বরগুনায় স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা: সুনামগঞ্জে সংস্কৃতিকর্মীদের প্রতিবাদ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯, ৪.১৮ পিএম
  • ৩৪৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:
গত বুধবার বরগুনায় প্রকাশ্যে রাজপথে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদী কর্মসূচী পালন করেছে সুনামগঞ্জের সাংস্কৃতিকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে শহরের আলফাত স্কয়ারে সাংস্কৃতি কর্মীদের প্রতিবাদী আয়োজনে সাধারণ মানুষজনও অংশ নেন। প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারী লোকজন নৃশংস হত্যাকা-ে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন দেওয়ান গিয়াস, সুনামগঞ্জের নাট্যসংগঠন প্রসেনিয়াম থিয়েটারের পরিচালক দেবাশীষ তালুকদার শুভ্র, সাদিকুর রহমান খান রুবেল, বন্ধন থিয়েটারের সভাপতি সামির পল্লব, জাগরণী মুক্ত রোভার স্কাউটের এ আর অমিত, আবুল হাসনাত, সুমন প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আমাদের আমজনতার অনুভূতিও ভোতা হয়ে গেছে। প্রকাশ্যে মানুষের সামনে মানুষকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করলেও মানুষের মধ্যে প্রতিক্রিয়া হচ্ছেনা। এমন ঘটনা জাতির জন্য ভয়ানক। দিনকে দিন এভাবে খুনের ঘটনা বাড়লেও খুনিদের কঠিন শাস্তির অভাবেও এ ধরনের হত্যাকা- বাড়ছে। বক্তারা অবিলম্বে খুনিদের দ্রুত গ্রেপ্তার করে তাদের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!