1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

হাওরের ফসলরক্ষা বাধ নির্মাণের দাবিতে একযোগে ১০ উপজেলায় মানববন্ধন

  • আপডেট টাইম :: শনিবার, ১২ জানুয়ারী, ২০১৯, ৭.৫৪ এএম
  • ৩৩০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
হাওরের বোরো ফসল রক্ষা বাধ নির্মাণসহ তিন দফা দাবিতে সুনামগঞ্জের দশ উপজেলায় একযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় ‘হাওর বাচাও সুনামগঞ্জ বাচাও আন্দোলন’র উদ্যোগে জেলাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবববন্ধনে অবিলম্বে হাওররক্ষা বাধ নির্মাণকাজ শুরুর দাবি জানান বক্তারা।
শনিবার সকাল ১১ টায় ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’র নেতাকর্মীরা সুনামগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা আলফাত স্কোয়ারে মানববন্ধন কর্মসূচি পালন করেন। তাদের আহ্বানে জেলার ১০টি উপজেলায়ও একই সময়ে একই দাবিতে কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা গণশুনানীর মাধ্যমে পিআইসি গঠন, দ্রুত বাধ নির্মাণ কাজ শুরু করা এবং অপ্রয়োজনীয় বাধ নির্মাণ প্রক্রিয়া বন্ধ করার আহ্বান জানান।
সুনামগঞ্জ শহরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা এডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, বিজন সেনরায়, ইকবাল কাগজী প্রমুখ।
এছাড়াও সুনামগঞ্জ জেলা শহর ছাড়াও দিরাই, শাল্লা, জগন্নাথপুর, ধর্মপাশা, তাহিরপুর, জামালগঞ্জ, ছাতক, দক্ষিণ সুনামগঞ্জ ও বিশ্বম্ভরপুর উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!