1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

২৪ ঘন্টায় পানি কমেছে ১২ সে.মি: পাহাড়ি ঢল ও বৃষ্টিপাত কমছে

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ জুলাই, ২০১৮, ১২.৫২ পিএম
  • ৩৪৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে পাহাড়ি ঢল ও বৃষ্টিপাত কমেছে। সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে ১২ সে.মি. কমে বিপদসীমার ৬৮ সে.মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে মাত্র ৩ মি.মি.। শুক্রবার দুপুর থেকেই হাল্কা রোদ লক্ষ্য করা গেছে। তবে পাহাড়ি ঢল ও বর্ষনে নি¤œাঞ্চলের নিচু রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। জেলা প্রশাসন জানিয়েছে পাহাড়ি ঢল অব্যাহত থাকলে এবং বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে প্রশাসনের বন্যা মোকাবেলার সকল প্রস্তুতি রয়ছে। তবে পাহাড়ি ঢল ও বর্ষণ নিয়ে উদ্বিগ্ন না হতে সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।
জানা গেছে পাহাড়ি ঢলে সীমান্ত উপজেলা হিসেবে পরিচিত দোয়ারাবাজার ও ছাতকের নি¤œাঞ্চলের কিছু নিচু রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। বড় সড়কে ঢলের পানি ওঠলেও কিছুক্ষণ পর আবার নেমে গেছে। তাই যোগাযোগ ব্যবস্থা ব্যহত হয়নি বা তেমন কোন ক্ষতিও হয়নি।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক ভূইয়া বলেন, পাহাড়ি ঢল কিছুটা কমেছে। ফলে সুরমা নদীর পানি শুক্রবার সন্ধ্যা ৬টায় সুনামগঞ্জ পয়েন্টে গত বৃহষ্পতিবারের চেয়ে ১২ সে.মি. কমে বিপদসীমার ৬৮ সে.মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় মাত্র ৩ মি.মি. বৃষ্টিপাত হয়েছে। পাহাড়ি ঢল বন্ধ থাকলে বন্যার কোন আশঙ্কা নেই। তবে এখন যে পানি এসেছে এ অঞ্চলের ভূবৈশিষ্টের কারণে তা স্বাভাবিক পানি বলে জানান তিনি।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ফরিদুল হক বলেন, সুনামগঞ্জে পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি। ঢলের পানি কমতে শুরু করেছে। নিচু এলাকার রাস্তাঘাট কিছুটা ডুবলেও কোন ক্ষয়-ক্ষতি হয়নি বলে জানান তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!