1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

চলে গেলেন নিভৃতচারী বাউল সাধক ফকির শমছুল

  • আপডেট টাইম :: বুধবার, ৭ মার্চ, ২০১৮, ১১.৪২ এএম
  • ৬২০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের নিভৃতচারী বাউল ফকির শামছুল (৭৬) মারা গেছেন। মঙ্গলবার রাত ১টার দিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরাদরপুর ড়ুভপসা বাড়িতে বার্ধক্যজনিত রোগে ভোগে মারা যান নিভৃতচারী এই বাউল। সুনামগঞ্জের মরমী ধারার ইতিহাসে তাকে তাঁর সময়ের সবচেয়ে উজ্জ্বল হিসেবে বিবেচনা করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে মারা যান। বুধবার বেলা সাড়ে ৩টায় গ্রামের মাঠে যানাজা শেষে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন সুনামগঞ্জের সাংষ্কৃতিক অঙ্গনের লোকজন। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ফকির শমছুল ১৩৪৮ বাংলায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আক্তাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা লাল মোহাম্মদ, মাতা সোনাভান বিবি। পাঁচ বছর বয়সে তিনি মাতৃহারা হন। প্রথম যৌবনেই সংসারের মায়া ত্যাগ করে পিরে কামিল শাহ নয়ান ভানু আহমেদ আলীকে মুর্শিদ হিসেবে বরণ করে সাধনা শুরু করেন। ওই সময়েই তিনি মাসিং নদীর পূর্বতীরে হাওরের পাড়ে ঘর বাঁধেন এবং এখানেই তিনি সাধনায় আত্মমগ্ন হন। নিভৃতচারী বাউল সঙ্গীত সাধনার পাশাপাশি নানা প্রজাতির পশুপাখি পালন করে তাদের সঙ্গে কথা বলতেন। শেষ বয়সে তিনি বিয়ে করেন।
ফকির শমছুল প্রায় ৬০০ গান রচনা করেছেন। ১৯৭২ সালে তাঁর গীতিগ্রন্থ ‘আশিকের রতœ’ প্রথম খ- প্রকাশিত হয়। এর পরে এই শিরোনামেই প্রথম ও দ্বিতীয় (দ্বিতীয় ও তৃতীয় খ- একত্রে) প্রকাশিত ১৯৮১ ও ১৯৮৪ সালে। ২০০৫ সালে ‘মাসিং নদীর তীরে’ (চতুর্থ খন্ড) প্রকাশিত হয়। পরবর্তীতে সবগুলো গান নিয়ে ‘আশিকের রতœ সমগ্র’ প্রকাশিত হয়। আশিকের রতœ সমগ্র চাহিদার কারণে দ্বিতীয় সংস্করণও প্রকাশিত হয়। ২০১৭ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সুনামগঞ্জ জেলা তার বেশ কিছু গান সিডিতে সংরক্ষণ করে রেখেছে। তার অনেক গান দেশ বিদেশের মূলধারার বাউলদের কণ্ঠে শোনা যায়। আজীবন তিনি সঙ্গীত সাধনার মাধ্যমে মানবতার আরাধনা করে গেছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!