1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

জগন্নাথপুরে উৎসবহীন উপ-নির্বাচন সম্পন্ন ২৭ ভোটের মধ্যে ১৬টি বাতিল

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ জানুয়ারী, ২০১৮, ১২.০১ পিএম
  • ২১৫ বার পড়া হয়েছে

জগন্নাথপুপ্রতিনিধি ::
জগন্নাথপুর উপজেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্যের উপ-নির্বাচন উৎসবহীনভাবে সম্পন্ন হয়েছে। সোমবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ১ নং আসনে (জগন্নাথপুর পৌরসভা, কলকলিয়া ও চিলাউড়া হলদিপুর ইউনিয়ন) চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের নারী সদস্য শান্তনা ইসলাম মোরগ প্রতিকে ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জগন্নাথপুর পৌরসভার নারী কাউন্সিলর মিনা রানী পাল হরিণ প্রতিকে ভোট পেয়েছেন ১০টি।

২ নং আসনে (পাটলী, মীরপুর ও সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন) পাটলী ইউনিয়নের নারী সদস্য ফেরদৌসী বেগম তানিয়া রূপচাদাঁ প্রতিকে ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের নারী সদস্য জবুনেচ্ছা বেগম হরিণ প্রতিকে ৯ ভোট পেয়েছেন।

৩ নং আসনে (রানীগঞ্জ, আশারকান্দি ও পাইলগাঁও ইউনিয়ন) পাইলগাঁও ইউনিয়ন পরিষদেও নারী সদস্য সালেহা বেগম হরিণ প্রতিকে ৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশারকান্দি ইউনিয়ন পরিষদের নারী সদস্য সেলিনা বেগম মোরগ প্রতিকে ৭ ভোট পেয়েছেন।

সকাল ৮টা থেকে বেলা ২ টা পর্যন্ত ভোট ২৭ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। এর মধ্যে ১৬টি ভোট বাতিল করা হয়েছে।

নির্বাচন রির্টানিং অফিসার জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান, উপজেলা পরিষদের সংরক্ষিন নারী সদস্যদের উপ-নির্বাচনে জগন্নাথপুরের তিন আসনে তিনজন প্রার্থী বিজয়ী হয়েছে।
তিনি বলেন, মোট ২৭ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেছেন। ভোট কাষ্টিং হয়েছে শতভাগ। এর মধ্যে ১৬টি ভোট নষ্ট হয়ে গেছে। উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্যদের মধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!