1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে মন্দির থেকে চুরি যাওয়া দেড়শ বছরের পুরনো মূর্তি কিশোরগঞ্জ থেকে উদ্ধার করে দিলো পুলিশ সুনামগঞ্জের কাইয়ারগাওয়ে অভাব অনটনে মানসিক বিকারগ্রস্থ ছেলে কুপিয়ে হ ত্যা করলো মাকে সুনামগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: প্রতিকারের আশায় দূরদূরান্তের মানুষ জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সুনামগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জগন্নাথপুরে পল্লী চিকিৎসক কর্তৃক প্রবাসীর স্ত্রীকে খুন করে ছয় টুকরো: খুনির মৃত্যুদণ্ড অনার্স কোর্স চালুর ২৫ বছর পর সুনামগঞ্জ সরকারি কলেজে ৬ বিষয়ে মাস্টার্স কোর্স চালুর অনুমোদন সুনামগঞ্জে কন্যাশিশু দিবস উদ্‌যাপন সুনামগঞ্জে ফ্যামেলি কার্ডের তথ্যসংগ্রহ বিষয়ে অবহিতকরণ সভা হাওরে জল শুকালেও চোখের জলে ভাসছে এলাকাবাসী|| সুশান্ত দাস

সুনামগঞ্জে ৪৬ তম জাতীয় সমবায় দিবস পালিত

  • আপডেট টাইম :: শনিবার, ৪ নভেম্বর, ২০১৭, ১.০৬ পিএম
  • ৪২৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে ৪৬ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটির সুচনায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে সকাল ৯:০০ টায় সমবায়ীদের সমাবেশে বেলুন উড্ডয়ন এবং জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম ও জেলা সমবায় অফিসার মো. ছাদেক মিয়া। পরে সমবায়ীদের একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীর হাছনরাজা মিলনায়তনে ‘উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. বরকত উল্লাহ খান। সভায় বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, উপ-পরিচালক, পল্লী উন্নয়ন বোর্ড, উপজেলা সমবায় অফিসার, সুনামগঞ্জ সদর মো. মতিউর রহমান, সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের ভাইস চেয়ারম্যান এডভোকেট এ এস এম মাহবুবুল হাসান শাহীন, চন্দ্রমল্লিকা বহুমুখী সমবায় সমিতির সভাপতি মিজানুল হক সরকার। সভায় স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় অফিসার মো. ছাদেক মিয়া ও সভা সঞ্চালন করেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক হিরন্ময় রায়।
সভায় বক্তারা ২০৪১ সালে উন্নত রাষ্ট্র বিনির্মাণে উৎপাদনমুখি সমবায় গড়ার উপর জোর দেন। জেলা প্রশাসক মৎস্যজীবী সমবায় সমিতিগুলোর আর্থিক লেনদেনের সঠিক অডিট এবং ব্যাংকের মাধ্যমে লেনদেনের বিষয়টি মনিটরিং করার জন্য সমবায় নেতৃবৃন্দ ও সমবায় দপ্তরকে অনুরোধ জানান। তিনি মধ্যস্বত্তভোগিদের হাত থেকে মৎস্যজীবীদের বাচাঁতে ব্যাংকসহ আর্থিক সংস্থাগুলোকে এগিয়ে আসতে জেলা সমবায় অফিসার জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।
সভায় সমবায় নিয়ে জাতির জনকের বক্তব্য ও ২০৪১ সাল নিয়ে সমবায় বিভাগের একটি ভিডিও প্রদর্শনী করা হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!