1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সুনামগঞ্জে ‘মেইড ইন ছাত্রদল’ খ্যাত বিএনপির মনোনয়নপ্রাপ্ত চার নেতাকে ঘিরে উচ্ছ্বাস

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬, ১০.১৩ পিএম
  • ৩৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের ৫টি আসনের মধ্যে চারটি আসনে ‘মেইড ইন ছাত্রদল’ খ্যাত চার সাবেক ছাত্রদল নেতাকে দলীয় মনোনয়ন দেওয়ায় উচ্ছ্বসিত তৃণমূল। তারা হলেন সুনামগঞ্জ-১ আসনে কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-২ আসনে এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেল, সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর এম আহমদ ও সুনামগঞ্জ-৪ আসনে এডভোকেট নূরুল ইসলাম নূরুল। এই ছাত্রনেতারা স্কল, কলেজ, উপজেলা ও জেলা ছাত্রদলে নেতৃত্ব দিয়ে আজ স্থানীয়ভাবে জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিচ্ছেন। জাতীয়তাবাদী আদর্শের প্রকৃত যোদ্ধা হিসেবে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের কাছে আলাদাভাবে পরিচিত। বহুদিন পরে প্রকৃত জাতীয়তাবাদী আদর্শের যোদ্ধাদের মনোনয়ন দেওয়ায় নেতাকর্মীরাও উজ্জীবিত। গত ২৯ ডিসেম্বর দলীয় মনোনয়নদান কালে তাদের পক্ষে জনতার ঢল নেমেছিল।
সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) নির্বাচনী এলাকা সম্পদ ও সম্ভাবনায় এগিয়ে থাকা এলাকা। এই আসনে প্রথমে দলীয় মনোনয়ন দেওয়া হয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আনিসুল হককে। মেইড ইন ছাত্রদল খ্যাত তরুণ জনপ্রিয় নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলকে মনোনয়ন না দেওয়ায় মনোনয়ন পুনবিবেচনার দাবিতে প্রতিদিন নির্বাচনী এলাকায় বিক্ষোভ হয়েছে। সাংগঠনিক নানা জরিপ ও দাবির প্রেক্ষিতে মনোনয়ন জমা দানের আগের দিন সংযুক্তি দিয়ে কামরুজ্জামান কামরুলকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। পরদিন দলীয় নেতাকর্মীদের নিয়ে দলীয় মনোনয়ন জমা দেন তিনি।
নেতাকর্মীরা জানান, স্কুল ছাত্রদলের নেতৃত্ব দিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে আন্দোলন করে নব্বই দশকের শেষে আলোচনায় আসেন কামরুল। পরবর্তীতে তিনি উপজেলা ছাত্রদলের সভাপতি ও জেলা ছাত্রদলে নেতৃত্ব দেন। বর্তমানে জেলা বিএনপিতে যুক্ত রয়েছেন। ২০১৮ সালে (বর্তমানে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী) আনিসুল হককে পরাজিত করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন কামরুল। ওই নির্বাচনে ভোটাররা চাঁদা তুলে তার নির্বাচনী ব্যয় নির্বাহ করেন। এবারও তার প্রতিটি রাজনৈতিক সমাবেশ চাঁদা তুলে আয়োজন করেন নির্বাচনী এলাকার নেতাকর্মী ও লোকজন। বিভিন্ন সময়ে হাওরের ফসলরক্ষা বাঁধ আন্দোলন, বারকি শ্রমিকদের আন্দোলন, কৃষক আন্দোলনসহ নানা আন্দোলনে তিনি যুক্ত ছিলেন। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় নিজ এলাকার বালু ও পাথর মহালে চাঁদাবাজি ও মবতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার বক্তব্য দেন। আওয়ামী লীগ সরকারের সময় তিনি প্রায় ১ বছর জেল খাটেন এবং এক ডজন মামলার আসামি ছিলেন।
কিন্তু তিনি প্রাথমিক মনোনয়ন না পাওয়ায় ক্ষুব্দ হয়ে ওঠেন নির্বাচনী এলাকার জনগণ। তারা মাঠ দখলে রেখে প্রতিদিন সভা সমাবেশ করে মনোনয়ন পুনবিবেচনার দাবি জানিয়েছিলেন। ২১ নভেম্বর বিএনপির হাইকমা- কামরুলকে ঢাকায় ডেকে নিয়ে মাঠে কাজ কার পরামর্শ দেয়। শেষ পর্যন্ত মনোনয়ন জমাদানের আগের দিন তাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। শেষ সময়ে এসে কেন্দ্র তাকে মনোনয়ন দেওয়ায় আনন্দে ফেটে পড়ে তৃণমূল। এখন তার পক্ষে নির্বাচনী এলাকার জনগণকে স্বতফুর্ত কাজ করতে দেখা যাচ্ছে।
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয় সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি নাছির উদ্দিন চৌধুরীকে। জনপ্রিয় এই জননেতা বয়সের ভারে ন্যুব্জ। এই আসনে মনোনয়ন জমাদানের আগের দিন দিরাই উপজেলা, সুনামগঞ্জ জেলা ও এমসি কলেজ ছাত্রদলের সাবেক নেতা এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেলকে মনোনয়ন দেওয়া হয়। তিনি দীর্ঘদিন ধরে নির্বাচনী এলাকায় কাজ করে যাচ্ছেন।
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে দলীয় চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক নির্যাতিত নেতা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ। তার হাত ধরেই জগন্নাথপুর উপজেলায় ছাত্রদল সাংগঠনিকভাবে যাত্রা করেছিল। বর্তমানে তিনি কেন্দ্রীয় বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। মেইড ইন ছাত্রদল খ্যাত এই নেতাকে দলীয় মনোনয়ন দেওয়ায় জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার তৃণমূলের নেতাকর্মীরা খুশি।
সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে জেলা ছাত্রদল ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা ও জেলা বিএনপির সাবেক সেক্রেটারি এডভোকেট নূরুল ইসলাম নূরুলকে। রাজপথের সাহসী সৈনিক হিসেবে পরিচিত সাবেক এই তারকা ছাত্রনেতা তৃণমূলে ব্যাপক জনপ্রিয়। আওয়ামী লীগ সরকার তার বিরুদ্ধে একাধিক মামলা দিয়ে হয়রানি করেছে। তারপরও তিনি রাজপথে নেতাকর্মীদের নিয়ে সোচ্চার ছিলেন। তাকে মনোনয়ন দেওয়ায় খুশি তৃণমূল। এখন প্রতিদিন তার পক্ষে নির্বাচনী এলাকার সর্বত্র সমাবেশ করছেন নেতাকর্মীরা।
সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল বলেন, জাতীয়তাবাদী আদর্শের পাঠশালা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমি স্কুল ছাত্রদল থেকে উপজেলা ও জেলায় নেতৃত্ব দিয়ে সেই আদর্শ রপ্ত করেছি। জাতীয়তাবাদী শক্তির পরীক্ষিত হিসেবে এ কারণে বারবার আমি নির্যাতিত হয়েছি। তারপরও আদর্শ থেকে বিচ্যুত হইনি। শেষ পর্যন্ত আমাদের নেতা তারেক রহমানসহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ মাঠের জরিপ বিবেচনায় নিয়ে আমাকে মনোনয়ন দিয়েছেন। এখন আমার লক্ষ্য ধানের শীষকে এই আসনে বিপুল ভোটে বিজয় নিশ্চিত করা।
সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নূরুল ইসলাম নূরুল বলেন, ছাত্রদল আমার রাজনীতির আঁতুরঘর। ছাত্রদল করার কারণেই আজ আমি এই অবস্থানে এসেছিল। দল আমাকে যে মূল্যায়ণ করেছে সেই মূল্যায়ণের একমাত্র লক্ষ্য ধানের শীষের বিজয় নিশ্চিত করা। আমি সেই লক্ষ্যেই সর্বস্তরের দলীয় নেতাকর্মীদের নিয়ে কাজ করছি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!