1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় পেঁয়াজ ও নাসির বিড়ির চালান জব্দ ‘বক্কর চক্কর বুঝিনা, কামরুল ছাড়া মানিনা: মনোনয়ন পুনমূল্যায়ণের দাবিতে সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ৪২ হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণে সার্ভে শুরু: অক্ষত বাঁধকে বিক্ষত না দেখানোর দাবি কৃষকদের বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সুনামগঞ্জ-৪ আসনে নূরুলকে প্রার্থী ঘোষণার দাবি তৃণমূলের জলবায়ু সম্মেলনে যোগ দিতে ব্রাজিল গেলেন রাজীব চৌধুরী সুনাগঞ্জসহ সিলেটের ১৪ টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা জেলায় মোট ভোটার ২০ লাখ ৫০ হাজার ৯৯৪ জন, বেড়েছে ১ লক্ষ ২৮ হাজার ৮২৫জন জনগণ আমার একাউন্ট, আমি তাদের গোলাম : কামরুজ্জামান কামরুল সারদা পুলিশ একাডেমি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ডিআইজি এহসানউল্লাহ মুসলিম দেশগুলো গাজা শান্তি পরিকল্পনা নিয়ে তুরস্কে বৈঠক করবে

ধর্মপাশায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১১.৪২ পিএম
  • ১৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার পাইকুরাটি গ্রামে দুর্ঘটনা ঘটে বলে ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক জানান।

শিশুরা হল- গ্রামের আলম মিয়ার ছেলে সাকিন মিয়া (৩) এবং সাবিকুল মিয়ার মেয়ে নওশীন আক্তার (৫)।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকালে শিশু দুটি বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে সবার অজান্তে তারা বাড়ির সামনের ডোবায় পড়ে যায়। শিশু দুটিকে না দেখে স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেন।

পরে বিকাল ৪টার দিকে ডোবা থেকে প্রথমে সাকিনের এবং সন্ধ্যা ৬টায় নওশীনের লাশ উদ্ধার করা হয়।

ওসি এনামুল হক বলেন, এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!