1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

সুনামগঞ্জে মহিলাদলের নারী সমাবেশ, এডভোকেট নূরুলকে মনোনয়ন দেওয়ার দাবি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৯.০৫ পিএম
  • ৩৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের উদ্যোগে এক বিশাল নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের করে তারা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে প্রায় ৫ হাজার নারী অংশ নেন।
সমাবেশ ও মিছিলে অংশ নেন সুনামগঞ্জ পৌর, সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা মহিলাদলের নেতৃবৃন্দ। তারা আসন্ন জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান।
সমাবেশে নেতৃত্ব দেন জেলা মহিলা দলের সভাপতি লুতফা আনোয়ার, সিনিয়র সহ-সভাপতি শাহানা আলম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফেজা ফেরদৌস লিপন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জয়শ্রী দে বাবলী, সাংগঠনিক সম্পাদক খাদিজা কলি, মানবাধিকার বিষয়ক সম্পাদক সুলতানা মনি, সদর উপজেলা মহিলা দলের সভাপতি আফসানা রহমান, সাধারণ সম্পাদক মুরশেদা উদ্দিন, পৌর মহিলা দলের সভাপতি সাবরিনা, রুমানা রুমী, বিশ্বম্ভরপুর উপজেলা মহিলা দল নেত্রী নাজমা আক্তার প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দোলনে মহিলাদল সবসময় রাজপথে সক্রিয় থেকেছে। গণতন্ত্র প্রতিষ্ঠা ও ভোটাধিকার রক্ষায় মহিলাদলের আন্দোলন অব্যাহত থাকবে। কোনো অপশক্তি নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করলে মহিলাদল ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তুলবে।
বক্তারা সুনামগঞ্জ-৪ আসনে অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!