1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

হাওরের জীববৈচিত্র রক্ষায় হাওর ও নদী খনন জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

  • আপডেট টাইম :: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০.৩২ এএম
  • ৩৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, হাওরের জীববৈচিত্র রক্ষায় হাওর ও নদী খনন এখন অত্যন্ত জরুরি। স্থানীয় মিঠাপানির মাছের বৈচিত্র আমাদের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে তিনি বলেন, নিরাপদ ও স্বাস্থ্যকর মাছ উৎপাদনের জন্য জলাশয়ে কীটনাশক বা অ্যান্টিবায়েটিকের ব্যবহার সীমিত করতে হবে। পাশাপাশি হাওরের কৃষিকে বালাইনাশকমুক্ত করতে হবে। পুরোপুরি মুক্ত না করা গেলেও অবশ্যই এটাকে নিয়ন্ত্রণে আনতে হবে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যার পর সুনামগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে ‘হাওরের মৎস্যসম্পদ সংরক্ষণ ও বৃদ্ধির লক্ষ্যে করণীয় নির্ধারণ’ শীর্ষক এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পালের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময়সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শায়লা ফেরদৌস, আব্দুর সাত্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, জেলা মৎস্য কর্মকর্তা সামসুল করিম, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু প্রমুখ।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার আরো বলেন, সরকার হাওরাঞ্চলের মৎস্যজীবীদের জন্য প্রণোদনার পরিকল্পনা গ্রহণ করেছে। হাওরের জীববৈচিত্র সংরক্ষণ ও মাছের উৎপাদন বাড়াতে সরকার ‘অভয়াশ্রম’ গঠনের পরিকল্পনা হাতে নিয়েছে। পাশাপাশি হাওরে নিষিদ্ধ জাল ব্যবহারে সরকার আরো কঠোর হবে বলে মন্তব্য করেন তিনি।
উপদেষ্টা ফরিদা আখতার আরো বলেন, ‘বাংলাদেশের প্রায় ৮০ শতাংশ হাওরই সিলেট অঞ্চলে অবস্থিত। এই হাওর শুধু মাছ নয়, গবাদিপশু ও অন্যান্য প্রাণিসম্পদের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই হাওর ঘিরে টেকসই উন্নয়ন নিশ্চিত করাই এখন সরকারের জাতীয় অগ্রাধিকার।
টাঙ্গুয়ার হাওরের পর্যটন নিয়ে তিনি বলেন, ‘টাঙ্গুয়ার হাওর আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি রামসার সাইট। এখানে দায়িত্বশীল ও পরিবেশবান্ধব পর্যটনের জন্য সবাইকে সচেতন হতে হবে। টাঙ্গুয়ার বৈচিত্র নষ্ট করে পর্যটন করা উচিত নয়। হাওরকে ঘিরে পরিকল্পিত উন্নয়ন, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং কৃষি ও প্রাণিসম্পদের উন্নয়নের মাধ্যমে এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!