1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

সুনামগঞ্জ সদর হাসপাতালে কোটি টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণ, গরিব রোগিরা সেবা থেকে বঞ্চিত

  • আপডেট টাইম :: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮.৫৫ এএম
  • ৪৩ বার পড়া হয়েছে

মো. অলিউর রহমান:

সুনামগঞ্জ: সরকারি হাসপাতালের বিনামূল্যে প্রায় ২ কোটি ৪০ লাখ টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণ হওয়ার খবর প্রকাশিত হওয়ার পর সুনামগঞ্জে তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, গরিব রোগিরা হাসপাতালে আসলেও বিনামূল্যে ওষুধ পায় না, অথচ কোটি কোটি টাকার ওষুধ স্টোরে পড়ে নষ্ট হচ্ছে।

২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালে এ ধরনের অঘটন ঘটে যাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষ ১০ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।

সদর হাসপাতালে পূর্বে তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান স্টোরে থাকা বিপুল ওষুধ সঠিকভাবে বিতরণ না করে রেখেছিলেন। পরবর্তীতে তার বদলির পর বিষয়টি সামনে আসে। মেয়াদোত্তীর্ণ ওষুধের মধ্যে ছিল এন্টিবায়োটিক, শিশুর ওষুধ, গ্যাসের ওষুধসহ অন্তত ১২ ধরনের ওষুধ। এদের মেয়াদ শেষ হয়েছে এপ্রিল, জুন ও ৩১ আগস্টে।

হাসপাতালে প্রতিদিন আউটডোরে প্রায় দেড় হাজার রোগি, ইনডোরে ৩-৪ শত রোগি সেবা নেন, কিন্তু তারা সরকারি বিনামূল্যের ওষুধ থেকে বঞ্চিত হচ্ছেন। ২৬ মে দুর্নীতি দমন কমিশন (দুদক) হাসপাতাল পরিদর্শন করে স্টোরের যন্ত্রপাতি ও ওষুধপত্রে অনিয়মের প্রমাণ পেয়েছিল।

স্থানীয়রা মনে করছেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ স্টোরে জমিয়ে রাখা হয়েছিল অন্যত্র পাচারের উদ্দেশ্যে। বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী বলেন, “আমরা গরিব। অসুখে হাসপাতালে আসি, কিন্তু ওষুধ পাই না। কোটি কোটি টাকার ওষুধ নষ্ট হয়েছে, এর দায়ীদের শাস্তি হওয়া উচিত।”

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম জানান, “মেয়াদোত্তীর্ণ ওষুধের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। ১৫ দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।”

সাবেক তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!