1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিউজিল্যান্ডের হাইকোর্টে ব্যারিস্টার হিসেবে এনরোলড হলেন সুনামগঞ্জের মিসকাওয়াত হোসেন রিয়ান প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ সবচেয়ে বেশি বৃত্তি সদরে, কম শাল্লায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সেরা সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় শাল্লায় কিশোরীকে জোরপূর্বক ধ/র্ষণের  অভিযোগে যুবক গ্রেফতার জামায়াত-এনসিপির সুপারিশের ইউনূস আমলের ডিসিদের প্রত্যাহারের প্রক্রিয়া শুরু সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছেই তাহিরপুর থেকে ৩ হাজার ৭০৮ কেজি ভারতীয় ফুচকার চালান জব্দ বিশ্বম্ভরপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের সঙ্গে মা/রা গেলেন বাবা-মা ধোপাজান নদীতে ড্রেজার-বোমা আগ্রাসন রোধে গণপ্রতিরোধের ডাক বারকি শ্রমিক সংঘের উজানের ভারী বর্ষণে জুলাই-আগস্টে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় বন্যার আশঙ্কা

দোয়ারাবাজারে মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করার জেরে বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত কলেজ ছাত্র

  • আপডেট টাইম :: সোমবার, ১২ মে, ২০২৫, ৯.৩৯ পিএম
  • ৭০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করার প্রতিশোধ নিতে বন্ধু ও সহপাঠীরা কলেজ ছাত্র দ্বীপ্রয় দেবনাথ (১৮)-এর ওপর ছুরিকাঘাত করেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তিনি।

ঘটনাটি ঘটেছে রবিবার (১১ মে) সন্ধ্যায়, উপজেলার নলুরা গ্রামে গুলই বিবির বাড়ির পশ্চিমে একটি আমন ধানের ক্ষেতে। দ্বীপ্রয় দেবনাথ দোহালিয়া ইউনিয়নের কিত্তে রাজনপুর গ্রামের জিতেন্দ্র দেবনাথের ছেলে এবং দোহালিয়া প্রগতি উচ্চবিদ্যালয় ও কলেজের (আইএ) দ্বিতীয় বর্ষের ছাত্র।

অভিযোগে জানা যায়, কয়েক মাস আগে দ্বীপ্রয় এবং তার সহপাঠীরা মেসেঞ্জার গ্রুপ খোলেন এবং দ্বীপ্রয় সেই গ্রুপের এডমিন ছিলেন। কিছুদিন পর সজীব আহমদ নামে একজনকে গ্রুপে যুক্ত করা হয়। তবে সজীবের অশালীন পোস্টের কারণে গ্রুপের সদস্যদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়, এবং পরে দ্বীপ্রয় তাকে গ্রুপ থেকে রিমুভ করে দেন। এর পরিপ্রেক্ষিতে সজীব দ্বীপ্রয়ের সাথে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন এবং ফেসবুকে চ্যাটের মাধ্যমে রবিবার সন্ধ্যায় তাকে ঘটনাস্থলে ডেকে নেন।

দ্বীপ্রয় সরলমনে বন্ধু সজীবের আহ্বানে সাড়া দিয়ে ঘটনাস্থলে পৌঁছালে সজীবসহ আরও কিছু সঙ্গী তাকে সশস্ত্র লাঠি ও ছুরি দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এ সময় দ্বীপ্রয় মাটিতে লুটিয়ে পড়েন এবং তার বুক ও পেটে ছুরিকাঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় আহত দ্বীপ্রয়ের স্বজন রমেন্দ্র মোহন নাথ দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে সজীব আহমদসহ তার সহযোগী চারজনের নাম উল্লেখ করা হয়েছে, এবং আরও ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করার জেরে ছুরিকাঘাতের অভিযোগ দায়ের করা হয়েছে। আসামিদের আটক করতে আইনি অভিযান অব্যাহত রয়েছে।”


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!