1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

টেকেরঘাটে মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ছাত্রজনতার দাবি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ১২.৪১ পিএম
  • ১০২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের টেকেরঘাট পুলিশ ফাঁড়িতে গিয়ে কর্মরত পুলিশদের অভিনন্দন জানিয়েছেন ছাত্র জনতা। তারা পুলিশের সঙ্গে মতবিনিময় করে সীমান্তের মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ, দেশ বিদেশ থেকে আসা পর্যটকদের উচ্চ শব্দে সাউন্ড বক্স ও ড্রামসেটে গান বাজনা নিষিদ্ধে ব্যবস্থাগ্রহণসহ নানা দাবি জানিয়ে সীমান্ত এলাকায় সম্প্রীতি ও শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
ছাত্র জনতার পক্ষে উপস্থিত ফখর উদ্দিন বলেন, টেকেরঘাট দেশ বিদেশে পরিচিত পর্যটন স্পট। এক সময় এখানে চুনা পাথর খনি প্রকল্প ছিল। এখনো অবকাঠামো আছে। এই স্থানটিকে কেন্দ্র করে দিন দিন মাদক কারবারিদের আনাগোনা ও পাচার বেড়েছে। এ নিয়ে স্থানীয় যুবসমাজ অবক্ষয়ের মুখে আছে। তাই আমরা বৈষম্যবিরোধী ছাত্রজনতার পক্ষে টরকেরঘাট পুলিশ ফাড়িতে গিয়ে পুলিশকে মানুষের পক্ষে, দেশের পক্ষে কাজ করতে পাশে দাড়িয়ে সাহস দিয়েছি।কাজ শুরু করায় আমরা পুলিশকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছি। পাশাপাশি মাদক কারবার বন্ধ ও কারবারিদের আইনের আওতায় আনতে আহ্বান জানিয়েছি। পুলিশ আমাদেরকে আশ্বাস দিয়েছে তারা এসবের বিরুদ্ধে কাজ করবেন।
উপস্থিত ইকবাল হোসেন বলেন, টেকেরঘাট পর্যটন এলাকা। এখানে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদরাসা ও সাধারণ মানুষজন বসবাস করেন। কিন্তু কিছু কিছু পর্যটকরা ড্রামসেট আর সাউন্ড বক্সে উচ্চ ভলিয়মে গান বাজিয়ে শব্দ দুষণ করছে। আর যাতে কেউ শব্দদূষণ না করে সেজন্য আমরা উচ্চ শব্দে ড্রামসেট ও সাউন্ড বক্স না বাজাতে আহ্বান জানিয়েছি।
এসময় ছাত্র জনতার পক্ষে আরো উপস্থিত ছিলেন, আতিকুল ইসলাম, জাকির আহমদ, জাহিদুল ইসলাম নয়ন, সোহাগ আহমেদ, ইমন হোসেন, আব্দুল্ আল মামুন, আব্দুল আল এহসান প্রমুখ।
টেকেরঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ আবির দাস বলেন, ছাত্র জনতা আমাদেরকে কাজে ফেরায় অভিনন্দন জানিয়ে সহযোগিতা করার কথা জানিয়েছেন। পাশাপাশি এলাকায় আইন শৃঙ্খলার উন্নতি ও অপরাধনপ্রবণতা দমনের দাবি জানিয়েছেন। আমরা সীমান্তের আইন শৃঙ্খলা ও নিরাপত্তা নিয়েই কাজ করছি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!