1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

নিজের প্রাণ নিলো ৭ম শ্রেণির এক ছাত্র

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ২.৩৮ পিএম
  • ৯৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সিলেটের কানাইঘাট উপজেলায় খালেদ আহমদ (১৩) নামে ৭ম শ্রেণির স্কুলছাত্র ঘরের তীরের সাথে রশি প্যাঁচিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার(১৪ জুলাই) বিকেল ৫টার দিকে কানাইঘাট সদর ইউনিয়নের গৌরিপুর গ্রামে।

খালেদ আহমদ (১৩) গৌরিপুর গ্রামের কুয়েত প্রবাসী আব্দুল আহাদের একমাত্র ছেলে এবং পৌরসভার আইডিয়াল স্কুলের ৭ম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার স্কুল ছুটির পর খালেদ আহমদ তার মা সুমি বেগমের সাথে বিকেলে বাড়িতে যায়। সোয়া ৫টার দিকে খালেদ আহমদকে খাওয়ার জন্য মা ও দাদী খোঁজাখুজি করার একপর্যায়ে বসতঘরের একটি রুমে গিয়ে খালেদ আহমদের দেহ তীরের সঙ্গে রশিতেঝুলে থাকতে দেখেন। সাথে সাথে পরিবারের লোকজন রশি কেঁটে খালেদ আহমদকে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে খালেদ আহমদকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের সুরতহাল রিপোর্ট শেষে তার লাশ ময়না তদন্তের জন্য

সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তবে কী কারনে খালেদ আহমদ আত্মহত্যা করেছে তার কারণ জানা যায়নি।

থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, স্কুল শিক্ষার্থী খালেদ আহমদের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!