1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে ৩ ট্রাকের সংঘর্ষে আহত ৩, গাড়ি চলাচল বন্ধ দুই ঘণ্টা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪, ১১.৪৯ এএম
  • ৯৭ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::

মাদারীপুর শিবচরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে তিনটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে তিনজন।

দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল বন্ধ থাকার পর আবার চালু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শিবচর হাইওয়ে থানার এএসআই মিজানুর রহমান জানান।

এএসআই বলেন, “সকাল ভাঙ্গাগামী লেনে একটি ট্রাক বিকল হয়ে গেলে সেটি সড়কের পাশে দাঁড় করানো হয়। কিছুক্ষণ পর ওই ট্রাকের পেছনে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এরপর পেছনের আরেকটি ট্রাক এসে ধাক্কা দেয়।

“এতে তিন ট্রাকের সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় দুই ট্রাকের চালক ও সহকারীসহ আহত হয় তিনজন।”

দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গাগামী লেনে যানবাহন চলাচল বন্ধ হয়ে যানজট সৃষ্টি হয় বলে মিজানুর রহমান জানান।

শিবচর হাইওয়ে থানার ওসি মো. শাকিল আহমেদ বলেন, “আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কারো নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।”

সকাল ১০টার দিকে মহাসড়কের ওপর থেকে দুর্ঘটনায় পড়া ট্রাক সরিয়ে ফেললে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে বলে জানান তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!