1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

কিশোর গ্যাংয়ের মারধরে এক চিকিৎসকের মৃত্যু: দুই আসামি রিমান্ডে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ১০.০৩ এএম
  • ১০৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের মারধরে চিকিৎসক কোরবান আলীর মৃত্যুর মামলায় দুই আসামি গোলাম রসুল নিশান ও আরিফুল্লাহ রাজুকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩ রুমানা আক্তার রোববার নিশানকে তিন দিন ও রাজুকে দুই দিন জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন।

নিশানের আইনজীবী ফজলে রাব্বি রিফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুজনকে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল। শুনানি নিয়ে বিচারক এ আদেশ দিয়েছেন।

গত বৃহস্পতিবার এ দুই আসামিকে রিমান্ডে নিতে আবেদন করে চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। তার আগের দিন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অন্য আসামিরা হলেন- মাহির সামি, আকিব, বগা সোহেল, ফয়জুল আকবর চৌধুরী আদর, প্রিন্স বাবু, আরিফুল্লাহ রাজু, অপূর্ব, সাগর, রিয়াদ, সংগ্রাম ও শাফায়েত।

দাঁতের চিকিৎসক কোরবান আলীর ওপর হামলার ঘটনা ঘটে গত ৫ এপ্রিল।

ওই দিন নগরীর আকবর শাহ থানার ফিরোজশাহ কলোনি ঈদগাঁও মাঠ সংলগ্ন জে লাইনে তার ছেলে আলী রেজাকে মারধর করছিলেন কিশোরদের একটি দল। ছেলেকে বাঁচাতে ছুটে গেলে কিশোরেরা পাথর দিয়ে কোরবান আলীর মাথায় আঘাত করে। পরদিন ১২ জনের নাম উলে্লখ করে আকবর শাহ থানায় মামলা দায়ের করা হয়।

আলী রেজা জানান, ঘটনার সময় অচেতন অবস্থায় তার বাবাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে বেসরকারি একটি হাসপাতালে আইসিইউতে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল ভোরে তিনি মারা যান।

আলী রেজার ভাষ্য, হামলার দুই মাস আগে গত ৬ ফেব্রুয়ারি প্রতিবেশী এক স্কুল শিক্ষার্থীসহ দুজনকে কিশোর গ্যাংয়ের হাতে মারধর হতে দেখে তিনি এগিয়ে যান। সেসময় জরুরি সহায়তা নম্বর ৯৯৯ এ ফোন করে পুলিশের সহায়তা নিয়েছিলেন। পরে পুলিশ সেখান থেকে একজনকে আটক করে দুই স্কুল শিক্ষার্থীকে রক্ষা করে।

আলী রেজা আরও বলেন, গোলাম রসুল নিশান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং হামলাকারীরা তার অনুসারী। ৬ ফেব্রুয়ারি ঘটনার পর সেদিন রাতেই নিশান তার বাসায় গিয়ে হুমকি দিয়ে এসেছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!