1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে সর্তক থাকার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ জুন, ২০২৪, ১০.৩৯ এএম
  • ১০০ বার পড়া হয়েছে

হাওরি ডেস্ক::
বিষধর সাপ চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সামন্ত লাল সেন।

দেশবাসীর উদ্দেশে তিনি বলেছেন, “স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আমি বলব, আপনারা আতঙ্কিত হবেন না। রাসেলস ভাইপারে দংশনের যে ওষুধ তা আমাদের হাসপাতালগুলোতে পর্যাপ্ত মজুদ আছে। আমি পরিষ্কার নির্দেশ দিয়েছি কোনো অবস্থাতেই অ্যান্টিভেনোমের ঘাটতি থাকা যাবে না।”

শনিবার সারা দেশের সিভিল সার্জন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিভাগীয় পরিচালক, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় বিভিন্ন এলাকায় সর্পদংশন ও রাসেলস ভাইপার নিয়ে কথা বলেন তিনি।

ডা. সামন্ত লাল বলেন, “সাপের কামড়ের সর্পদংশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোগীকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। অনতিবিলম্বে ডাক্তারের কাছে নিয়ে গেলে এক্ষেত্রে যথাযথ চিকিৎসার মাধ্যমে রোগীকে সম্পূর্ণ সুস্থ করে তোলা সম্ভব।

“সর্পদংশনের বিষয়ে জনগণকে সচেতন করা খুবই জরুরি। রোগীকে হাসপাতালে আনতে যাতে দেরি না হয়, সে বিষয়ে আমাদের সবাইকে সচেতন ও উদ্বুদ্ধ করতে হবে।”

পদ্মা ও মেঘনা পাড়ের কয়েকটি জেলায় সম্প্রতি চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার দেখতে পাওয়ার কথা জানিয়েছেন স্থানীয়রা। এ নিয়ে জনমনে আতঙ্ক তৈরি হয়েছে।

এরইমধ্যে কয়েকটি জেলায় সাপের কামড়ে মৃত্যুর খবর এসেছে। তাদেরকে রাসেলস ভাইপার কামড় দিয়েছিল কি না, ওই সাপের কামড়ে এখন পর্যন্ত কত মৃত্যু হয়েছে বা কতজনকে কামড় দিয়েছে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!