1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

সিলেট টিলা ধসে মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি

  • আপডেট টাইম :: বুধবার, ১২ জুন, ২০২৪, ১২.২৪ পিএম
  • ৯৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সিলেট নগরীর চামেলীবাগে টিলা ধসে একই পরিবারের তিন সদস্য নিহতের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত এ কমিটিকে পাঁচ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন।

এদিকে এ ঘটনায় সোমবার রাতে সিলেটের শাহপরান থানায় অপমৃত্যুর মামলা করেছেন নিহত আগা করিম উদ্দিনের চাচাতো ভাই মো. আগা রফিক উদ্দিন ।

এর আগে সোমবার সকাল ৬টার দিকে নগরীর মেজরটিলা চামেলীবাগ এলাকায় টিলার মাটি ধসে পড়ে আগা করিম উদ্দিনের (৩৪) ঘরের ওপর। এতে আগা করিম উদ্দিন, তার স্ত্রী শাম্মী আক্তার (২৬) এবং তাদের শিশু সন্তান নাফজি তানিমের মৃত্যু হয়।

এছাড়া আহত হন আরও তিনজন। ওইদিন বেলা ১টার দিকে সেনাবাহিনী অভিযান চালিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন সাংবাদিকদের বলেন, “এ ঘটনার তদন্তে সাত সদস্যের এ কমিটি গঠনা করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) হোসাইন মো. আল-জুনায়েদকে।”

তিনি আরও বলেন, “মেজরটিলারপাদদেশে যারা অবস্থান করছেন তাদের সরিয়ে দেওয়া হয়েছে এবং টিলাগুলোতে লাল পতাকা উড়ানো হয়েছে।

“প্রতি বছরই বর্ষা মৌসুমের শুরুতে সব উপজেলার নির্বাহী কর্মকর্তাদের টিলার পাদদেশে বসবাসরতদের সরাতে নির্দেশ দেওয়া হয়। তার প্রেক্ষিতে পাহাড়-টিলাবেষ্টিত এলাকায় মাইকিং করা হয়। কিন্তু অনেকেই সরে যেতে চান না।”

সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেন,” গত ২৮ মে থেকে সিলেটে টানা ভারী বৃষ্টি শুরু হওয়ার পর টিলার পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস না করার জন্য স্থানীয় প্রশাসন সতর্কতামূলক প্রচারণা চালিয়েছে, যা এখনো অব্যাহত।

“এ ছাড়া কেউ যেন টিলা কাটতে না পারেন, সে জন্য স্থানীয় প্রশাসনের কড়া নজরদারি রয়েছে।”

সিলেট মহানগরের শাহপরান থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য বলেন, “মাটির নিচ থেকে চাপা পড়া অবস্থায় ওই তিনজনের লাশ উদ্ধারের পর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়।

পরে নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই সোমবার রাতে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়।

“এরপর সোমবার রাত ১০টার দিকে স্থানীয় জামে মসজিদে জানাজা শেষে নিহতদের বাড়ির পাশের কবরস্থানে দাফন করা হয়।”

আরও পড়ুন

‘যেলা রাইত ঘুমাইছিলাইন ওলাও পাইছইন মাটি হরাইয়া’

সিলেটে টিলা ধস,৩ জনের লাশ উদ্ধার

সিলেটে টিলা ধস, আটকা ৩


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!