1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

সিলেটে বৃষ্টিতে টিলা ধস, আটকা ৩

  • আপডেট টাইম :: সোমবার, ১০ জুন, ২০২৪, ১২.৪৮ পিএম
  • ১২৩ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি::
সিলেট ভারি বৃষ্টিতে টিলা ধসে একটি আধাপাকা ঘরের ওপরে পড়েছে।

এতে ওই ঘরের তিনজন আটকা পড়েছেন। তাদের উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন কাজ করছে।

সোমবার ভোর ৬টার দিকে সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডে ইসলামপুরের চামেলিবাগে এ ঘটনা ঘটে বলে ওই ওয়ার্ডের কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম জানান।

এ ঘটনায় কারও হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।

সিলেট শাহপরাণ থানার ওসি মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বলছেন, “পাহাড় ধসের খবর পেয়ে সকাল ৭টার দিকে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। ভারি বৃষ্টির কারণে টিলার মাটি ধসে একটি আধাপাকা ঘরের ওপরে পড়েছে। এতে ওই ঘরের তিনজন ব্যক্তি আটকা পড়েছেন।

“ঘরটি টিলার নিচেই ছিল। পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরা আটকা পড়াদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে।”

ওই বাসায় দুটি পরিবার থাকে জানিয়ে ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম বলেন, “ভূমি ধসে ঘরের নিচে দুই পরিবারের ছয়জন আটকা পড়েছিলেন। পুলিশ, ফায়ার সার্ভিস ও আমরা গিয়ে একটি পরিবারের তিনজনকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে পেরেছি।

“আরেকটি পরিবারের তিনজন এখনও আটকা পড়ে আছে। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। সঙ্গে পুলিশ, সিলেট সিটি করপোরেশনের কর্মী ও স্থানীয়রা সহযোগিতা করছেন।”

বৃষ্টির কারণে উদ্ধার আভিযান ব্যাহত হচ্ছে বলে জানান ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, “সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। মেয়র সেনাবাহিনীর কাছে সহযোগিতা চেয়েছেন। আমরা চেষ্টা করছি তাদের জীবিত উদ্ধার করতে।”

ঘটনাস্থল পরিদর্শনের সময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী সাংবাদিকদের বলেন, “ঘটনাটি খুবই মর্মান্তিক। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, পুলিশ ও সিটি কর্পোরেশনের ৩০ জন উদ্ধারকর্মী উদ্ধারে কাজ করছে। উদ্ধার কাজ আরও জোরদার করার জন্য সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

“সিলেটে বৃষ্টিপাত বেড়েছে। বর্ষাকলে এখানে টিলা ধসের ঘটনা প্রায়ই ঘটে। তাই সবাইকে সচেতন থাকতে হবে।”

এই সময়ে টিলার নিচে বা ওপরে কাউকে না থাকার অনুরোধ জানিয়ে মেয়র বলেন, “অপরিকল্পিতভাবে টিলা কাটার কারণে ধসের ঘটনা ঘটছে। তাই টিলা কাটা এবং টিলার আশেপাশে থাকা থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।

“আমি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলবো। বিষয়টি নিয়ে নগর ভবনে জরুরি সভার আহ্বান করেছি এবং জনসচেনতা বাড়াতে ঝঁকিপূর্ণ এলাকাগুলোতে মাইকিং করবে সিলেট সিটি করপোরেশন।”


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!