1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

উগান্ডাকে ৩৯ রানে থামিয়ে উইন্ডিজের ১৩৪ রানের বড় জয়

  • আপডেট টাইম :: রবিবার, ৯ জুন, ২০২৪, ১২.৪৬ পিএম
  • ৯৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
বড় রান তাড়ায় দ্বিতীয় বলে উইকেট হারানো শুরু। তেমন একটা প্রতিরোধ গড়তে পারলেন না কেউই। আকিল হোসেনের স্পিনে উগান্ডাকে গুঁড়িয়ে দিয়ে টি-টোয়েন্টিতে নিজেদের সবচেয়েবড় জয় পেল ওয়েস্ট ইন্ডিজ।

গায়ানায় ‘সি’ গ্রুপের ম্যাচে রোববার ১৩৪ রানে জিতেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ১৭৪ রানের লক্ষ্য দিয়ে ১২ ওভারে উগান্ডাকে ৩৯ রানে থামিয়ে দিয়েছে তারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি যৌথভাবে সর্বনিম্ন। ২০১৪ আসরে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৯ রানে থেমেছিল নেদারল্যান্ডস। ক্যারিবিয়ানদের চেয়ে বিশ্বকাপে বড় জয় আছে কেবল একটি। ২০০৭ আসরে কেনিয়াকে ১৭২ রানে হারিয়েছিল শ্রীলঙ্কা।

টি-টোয়েন্টিতে এটাই ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় জয়। ২০১৪ বিশ্বকাপে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ৮৪ রানের জয় ছিল আগের রেকর্ড।

প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে পঞ্চম ওভারে ভাঙে ওয়েস্ট ইন্ডিজের শুরুর জুটি। দুই চারে ৮ বলে ১৩ রান করে ফেরেন ব্র্যান্ডন কিং। আরেক ওপেনার জনসন চার্লস উইকেটে ছিলেন লম্বা সময়। কিন্তু সেভাবে তার ইনিংস গতি পায়নি কখনও। দুই ছক্কা ও চারটি চারে ৪৪ রান করতে তিনি খেলেন ৪২ বল।

ভালো শুরুটা বড় করতে পারেননি নিকোলাস পুরান, অধিনায়ক রভম্যান পাওয়েল ও শেরফেইন রাদারফোর্ড। শেষ দিকে ৬ চারে ১৭ বলে ৩০ রানের ক্যামিও ইনিংস খেলেন আন্দ্রে রাসেল। ১৭০ পার হয় ওয়েস্ট ইন্ডিজের রান।

বড় এই রান তাড়ায় আকিলের স্পিনে শুরুতেই ভোগান্তিতে পড়ে উগান্ডা। দলকে সেখান থেকে বের করতে পারেননি কোনো ব্যাটসম্যানই। দ্বিতীয় বলে রজার মুকাসাকে এলবিডব্লিউ করে শিকার শুরু করেন আকিল। বাঁহাতি স্পিনার পরে গুঁড়িয়ে দেন উগান্ডার মিডল অর্ডার।

জুমা মিয়াজি (অপরাজিত ১৩) ছাড়া উগান্ডার আর কেউ যেতে পারেননি দুই অঙ্কে।

১১ রানে ৫ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সফলতম বোলার আকিল। ক্যারিয়ারে এই প্রথম পেলেন পাঁচ উইকেট। আগের সেরা ছিল ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ব্রিজটাউনে ৩০ রানে ৪ উইকেট।

৩ ওভারে মাত্র ৬ রানে ২ উইকেট নেন পেসার আলজারি জোসেফ।

টানা ২ জয়ে গ্রুপে দুই নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এত বড় জয়েও পেছনে ফেলতে আফগানিস্তানকে। রান রেটে এগিয়ে থেকে চূড়ায় রাশিদ খানের দল।

এক জয়ে ২ পয়েন্ট নিয়ে তিনে উগান্ডা। গ্রুপে এখনও কোনো জয় পায়নি নিউ জিল্যান্ড ও পাপুয়া নিউ গিনি।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৭৩/৫ (কিং ১৩, চার্লস ৪৪, পুরান ২২, পাওয়েল ২৩, রাদারফোর্ড ২২, রাসেল ৩০*, শেফার্ড ৫*; রামজানি ৩-০-১৬-১, কিয়ুটা ৪-০-৪২-১, মিয়াজি ৩-০-২৯-০, সুবুগা ৩-০-২৯-০, মাসাবা ৪-০-৩১-২, নাকরানি ৩-০-২০-১)

উগান্ডা: ১২ ওভারে ৩৯ (মুকাসা ০, সেসাজ ৪, ওবুয়া ৬, রামজানি ৫, ওয়াইসওয়া ১, রিয়াজাত ৩, নাকরানি ০, মাসাবা ১, মিয়াজি ১৩*, কিয়ুটা ১, সুবুগা ০; আকিল ৪-০-১১-৫, শেফার্ড ২-০-৯-১, রাসেল ১-০-৪-১, জোসেফ ৩-০-৬-১, মোটি ২-০-৬-১)

ফল: ওয়েস্ট ইন্ডিজ ১৩৪ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: আকিল হোসেন

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!