1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

সৌদি আরবে পৌঁছেছেন ৬৭, ১৩৮ জন বাংলাদেশি হজযাত্রী

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ জুন, ২০২৪, ১.৩৩ পিএম
  • ১১২ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
হজ পালনের উদ্দেশে বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরবে গেছন ৬৭ হাজার ১৩৮ জন।

মোট ১৭২টি ফ্লাইটে এসব হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন বলে ধর্ম মন্ত্রণালয়ের বৃহস্পতিবার রাতের বুলেটিনে জানানো হয়েছে।

এর মধ্যে বিমান বাংলাদেশ ৯০টি, সৌদি এয়ারলাইন্স ৫৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৬টি ফ্লাইট পরিচালনা করেছে।

চলতি বছর বাংলাদেশের জন্য ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের সৌদি আরবে হজ করতে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু নিবন্ধন করেছেন ৮৩ হাজার ৩১১ জন।

গত ৯ মে বাংলাদেশ থেকে যে হজযাত্রা শুরু হয়েছিল তার শেষ ফ্লাইট যাবে ১২ জুন।

বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় এবার ১৫ জুন শুরু হবে আনুষ্ঠানিকতা, পরদিন সেখানে কোরবানির ঈদ উদযাপিত হবে।

মক্কার অদূরে আরাফাত ময়দানে সমবেত হয়ে প্রার্থনা ও খুৎবা শোনাকে হজ ধরা হলেও এই ধর্মীয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় একদিন আগে। আর ঈদের দিন পশু কোরবানির মধ্যদিয়ে হজের আনুষ্ঠানিকতা শেষ হয়।

এবার সৌদি আরব গিয়ে মোট ১২ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। সবশেষ বৃহস্পতিবার মক্কায় মারা গেছেন ঢাকার রামপুরার বাসিন্দা আরিফুল।

সৌদি আরবে চাঁদ উঠেছে,হজ ১৫ জুন


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!