1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

বেনাপোলে দুজনকে চাপা দিয়ে ট্রাক খাদে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ১.১৫ পিএম
  • ১১০ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
যশোরের বেনাপোলে নামাজ পড়তে বেরিয়ে ট্রাক চাপায় দুই ব্যক্তির প্রাণ গেছে।

মঙ্গলবার ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারন ফরেস্ট অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে বলে নাভারন হাইওয়ে থানার এসআই জয়ন্ত কুমার বসু জানান।

নিহতরা হলেন-যশোরের শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামের সুলতান আহমদের ছেলে নাভারন ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক নাসির উদ্দিন (৬২) ও ঝিকরগাছা উপজেলার নাভারন কলোনির শ্যাম গাজীর ছেলে জাপান বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশনের নৈশ প্রহরী আলি বক্স (৬৫)।

তারা দুজনই নাভারন ফরেস্টার পাড়ায় থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জয়ন্ত কুমার বসু বলেন, “নাসির উদ্দিন ও আলি বক্স ভোরে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিলেন। এ সময় যশোর থেকে বেনাপোলগামী পণ্যবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়।

“এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তাদের চাপা দেওয়ার পর ট্রাকটি পাশের একটি খাদে পড়ে যায়।“

পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে বলে জানান এসআই জয়ন্ত।

তিনি বলেন, দুর্ঘটনার পর থেকে ট্রাকের চালক ও তার সহকারী পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!