1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

কিলিয়ান এমবাপ্পি এখন রেয়াল মাদ্রিদের

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ১.১১ পিএম
  • ১১২ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
চারপাশের গুঞ্জন, গণমাধ্যমের খবর এবং অতীতের নানা ঘটনার ধারাবাহিকতায় সবকিছু একরকম নিশ্চিতই ছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণার। সেটাও এবার চলে এলো। শৈশবের প্রিয় ক্লাব রেয়াল মাদ্রিদে নাম লেখালেন কিলিয়ান এমবাপ্পি।

চ্যাম্পিয়ন্স লিগে ১৫তম শিরোপা জয়ের উৎসব সেরে সোমবার রাতে এমবাপের সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছে রেয়াল। স্বদেশের ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ শেষে ফ্রি ট্রান্সফারে সান্তিয়াগো বের্নাবেউয়ে পাড়ি জমাচ্ছেন বিশ্বকাপ জয়ী তারকা। চুক্তির মেয়াদ পাঁচ বছরের।

দুই বছর আগেও রেয়ালে যোগ দেওয়ার খুব কাছাকাছি ছিলেন ফরাসি তারকা। শেষ মুহূর্তে যদিও মন বদলে পিএসজির সঙ্গে ২০২৪ সালের জুন পর্যন্ত চুক্তি করেন তিনি। এবারও তাকে ধরে রাখতে জোর চেষ্টা চালায় প্যারিসের ক্লাবটি; কিন্তু এবার আর তার মত বদলাতে পারেনি ফরাসি চ্যাম্পিয়নরা।

বছরের শুরু থেকেই শোনা যাচ্ছিল, পিএসজি কর্তৃপক্ষকে এমবাপে তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। এরপর, গত মাসে তিনি নিজেই জানিয়ে দেন পিএসজিতে তার সাত বছর অধ্যায় শেষ হতে চলেছে।

তার সম্ভাব্য নতুন ঠিকানা যে রেয়াল হতে যাচ্ছে, তা নিয়ে ফুটবল মহলে বলা যায় কোনোরকম সংশয়ই ছিল না। বেশ আগে থেকে রেয়ালের অনেক খেলোয়াড়ও সেই সম্ভাবনার কথা বলে আসছিলেন। সেসবই এবার আনুষ্ঠানিক রূপ পেল।

ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপ জয়ী তারকা এমবাপে এরই মধ্যে বিশ্বের সেরা ফুটবলারদের একজন হয়ে উঠেছেন। দেশের হয়ে শিরোপা জিতেছেন তিনি আরেকটি, ২০২০-২১ উয়েফা নেশন্স লিগ।

আর ক্লাব ফুটবলে ঘরোয়া প্রতিযোগিতার সব ট্রফি তো তিনি জিতেছেন অসংখ্যবার। মোনাকায় একবার লিগ আঁ জিতে পাড়ি জমান পিএসজিতে। দলটির হয়ে সাত বছরের ক্যারিয়ারে ছয়বার লিগসহ পেয়েছেন আরও অনেক শিরোপার স্বাদ।

ব্যক্তিগত পারফরম্যান্সেও তিনি আলো ছড়িয়েছেন প্রতিনিয়ত, ধারাবাহিকভাবে। এবার দিয়ে টানা পাঁচবার পেয়েছেন ফ্রান্সের শীর্ষ লিগের মৌসুম সেরা খেলোয়াড়ের পুরস্কার। ক্লাবটির ইতিহাসে এখন রেকর্ড গোলদাতাও তিনি।

কিন্তু একটা অপূর্ণতা রয়েই গেছে। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পাননি ২৫ বছর বয়সী তারকা। ইউরোপের সফলতম দলের হয়ে অনেক সাফল্যের মাঝে নিশ্চয় এই ট্রফিটি খুব বেশি করে পেতে চাইবেন কিলিয়ান এমবাপে।

এখনই অবশ্য বের্নাবেউয়ে যাচ্ছেন না এমবাপে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ সামনে রেখে বর্তমানে জাতীয় দলের সঙ্গে আছেন তিনি। এই অভিযান শেষে নতুন ক্লাবে, নতুন সতীর্থদের সঙ্গে যোগ দেবেন এমবাপে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!