1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

সুনামগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • আপডেট টাইম :: রবিবার, ২ জুন, ২০২৪, ৪.০৭ পিএম
  • ১১১ বার পড়া হয়েছে
Exif_JPEG_420

দুর্জয় সরকার জিৎ::
সুনামগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। দুটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানাসহ একটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। অভিযানের আগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এইচএম সফিকুজ্জামান সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোক্তা অধিকার আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সভা করেন। এতে প্রশাসন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিকসহ সুধীজন উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এইচএম সফিকুজ্জামান।
পরে তিনি সুনামগঞ্জ শহরের বাজার এলাকায় অভিযানে বের হন। তিনি একটি পোল্ট্রি খাবারের দোকানে অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে এন্টিবায়েটিকসহ প্রাণীর ওষুধ বিক্রি করার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৭ হাজার টাকা জরিমানাসহ প্রতিষ্ঠানটি সিলগালা করে দেন। এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে শরবত বিক্রি করায় আরেকজনকে ১ হাজার টাকা জরিমানা করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!